Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২ আটোয়ারীর বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত ধুনটে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই বৃহস্পতিবার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষায় কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষায় কঠোর হচ্ছে সরকার। ওই লক্ষ্যে সরকার নতুন করে কঠোর আইন করেছে। ওই আইনে ভূমি ব্যবহার জোনিং, বিশেষ কৃষি অঞ্চল, দুই বা ততোধিক ফসলি জমি সুরক্ষা, টপসয়েল অপসারণ নিয়ন্ত্রণ এবং অবৈধ স্থাপনা অপসারণের মতো বিধান রাখা হয়েছে। তাছাড়া নতুন আইনে তুলে ধরা হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, আবাসন, উন্নয়নকাজ, শিল্প-কারখানা, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন কারণে ভূমির প্রকৃতি ও শ্রেণি পরিবর্তনের বিষয়ও। বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (দুই কোটি ১৮ লাখ একর) আবাদযোগ্য কৃষিজমি রয়েছে। যা দেশের মোট আয়তনের ৫৯.৭ শতাংশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি রক্ষা এবং অঞ্চলভিত্তিক ভূমি ব্যবহার পরিকল্পনাকে গুরুত্ব দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের কৃষিজমির ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। অথচ জনসংখ্যার তুলনায় সীমিত ভূমির দেশে মোট ভূমির প্রায় ৬০ শতাংশই আবাদযোগ্য। কিন্তু তারপরও জনবসতি সমপ্রসারণ, অপরিকল্পিত নগরায়ণ, আবাসন, শিল্প-কারখানা, সড়ক ও বাজার নির্মাণ, ইটভাটা স্থাপনসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে কৃষিজমি। নতুন আইনে ভূমি ব্যবহার জোনিং ম্যাপ তৈরির বিধান রাখা হয়েছে। যাতে কোন জমি কৃষিকাজে থাকবে, কোন এলাকা আবাসন বা শিল্পের জন্য ব্যবহার করা যাবে, ভূমির প্রকৃতি ও ব্যবহার বিবেচনায় নিয়ে তা নির্ধারণ করা যায়।

আরও পড়ুনঃ  সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক

পাশাপাশি বছরে দুই বা ততোধিক ফসল উৎপাদিত হয় এমন কৃষিজমিকে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে বিশেষ কৃষি অঞ্চল ঘোষণার সুযোগ রাখা হয়েছে। ওসব এলাকায় ভূমির ক্ষতি, ভূমিরূপ পরিবর্তন এবং কৃষি ছাড়া অন্য কাজে ব্যবহার নিষিদ্ধ করার বিধান রয়েছে। সূত্র জানায়, জমির উপরিভাগের উর্বর মাটি বা টপসয়েল কেটে নেয়া দেশের কৃষিজমি রক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য নতুন আইনে কৃষিজমির টপসয়েল কেনাবেচা, অপসারণ, পরিবহন ও অন্য কাজে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কারণ মাটির উপরিভাগের স্তরেই জৈব পদার্থ ও উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের বড় অংশ থাকে। আর ওই স্তর কেটে নেয়া হলে জমির উর্বরতা ও উৎপাদনক্ষমতা কমে যায়। তাছাড়া প্রচলিত ইটভাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনেও কৃষিজমি, আবাসিক এলাকা, বন, বাগান ও জলাভূমিতে ইটভাটা স্থাপনের ওপর বিধি-নিষেধ রয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন এলাকায় কৃষিজমির মধ্যে কিংবা কৃষিজমির পাশে ইটভাটা তৈরি করা হচ্ছে। সূত্র আরো জানায়, দেশে দুই বা ততোধিক ফসলি জমি রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য নতুন আইনে দুই, তিন, চার বা ততোধিক ফসলি কৃষিজমি সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নতুন আইনে কৃষিজমি অবৈধভাবে ব্যবহার করলে শুধু জরিমানা নয়, জমির প্রকৃতি পুনরুদ্ধারের ব্যবস্থাও নেয়া যাবে। কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি অপসারণ, কৃষিজমি ভরাট কিংবা সেখানে স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা হলে জেলা প্রশাসক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।

আরও পড়ুনঃ  সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

অবৈধভাবে সরানো মাটি পুনঃস্থাপন, ভরাট করা মাটি বা বালু অপসারণ এবং প্রয়োজনে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়ার ক্ষমতাও দেয়া হয়েছে। তাছাড়া নতুন আইনে কৃষিজমি সুরক্ষায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধের ক্ষেত্রে কারাদন্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করার সুযোগও রাখা হয়েছে। নতুন আইনে কৃষিজমি রক্ষার দায়িত্ব শুধু জমির মালিক বা কৃষকের নয়, বরং সরকার, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং জেলা প্রশাসনের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এদিকে এ প্রসঙ্গে শরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসীম উদ্দিন জানান, কৃষিজমি একবার অন্য স্থাপনায় পরিণত হলে তা আবার ফসলি জমিতে ফিরিয়ে আনা কঠিন। আর টপসয়েল হারানো জমির উৎপাদনক্ষমতা ফিরিয়ে আনাও সহজ নয়। কৃষিজমি সুরক্ষার বিষয়টি শুধু ভূমির শ্রেণি বা মালিকানার প্রশ্ন নয়; এর সঙ্গে দেশের খাদ্য উৎপাদন ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তাও সরাসরি জড়িত। অন্যদিকে দেশের ফসলি জমি ও সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সমপ্রতি এক অনুষ্ঠানে বলেছেন, যেকোনো মূল্যে দেশের কৃষিজমি রক্ষা করা হবে। সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষায় কঠোর হচ্ছে সরকার

আপডেটের সময়: ০৩:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষায় কঠোর হচ্ছে সরকার। ওই লক্ষ্যে সরকার নতুন করে কঠোর আইন করেছে। ওই আইনে ভূমি ব্যবহার জোনিং, বিশেষ কৃষি অঞ্চল, দুই বা ততোধিক ফসলি জমি সুরক্ষা, টপসয়েল অপসারণ নিয়ন্ত্রণ এবং অবৈধ স্থাপনা অপসারণের মতো বিধান রাখা হয়েছে। তাছাড়া নতুন আইনে তুলে ধরা হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, আবাসন, উন্নয়নকাজ, শিল্প-কারখানা, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন কারণে ভূমির প্রকৃতি ও শ্রেণি পরিবর্তনের বিষয়ও। বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (দুই কোটি ১৮ লাখ একর) আবাদযোগ্য কৃষিজমি রয়েছে। যা দেশের মোট আয়তনের ৫৯.৭ শতাংশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি রক্ষা এবং অঞ্চলভিত্তিক ভূমি ব্যবহার পরিকল্পনাকে গুরুত্ব দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের কৃষিজমির ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। অথচ জনসংখ্যার তুলনায় সীমিত ভূমির দেশে মোট ভূমির প্রায় ৬০ শতাংশই আবাদযোগ্য। কিন্তু তারপরও জনবসতি সমপ্রসারণ, অপরিকল্পিত নগরায়ণ, আবাসন, শিল্প-কারখানা, সড়ক ও বাজার নির্মাণ, ইটভাটা স্থাপনসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে কৃষিজমি। নতুন আইনে ভূমি ব্যবহার জোনিং ম্যাপ তৈরির বিধান রাখা হয়েছে। যাতে কোন জমি কৃষিকাজে থাকবে, কোন এলাকা আবাসন বা শিল্পের জন্য ব্যবহার করা যাবে, ভূমির প্রকৃতি ও ব্যবহার বিবেচনায় নিয়ে তা নির্ধারণ করা যায়।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩,বেশি মোটরসাইকেলে

পাশাপাশি বছরে দুই বা ততোধিক ফসল উৎপাদিত হয় এমন কৃষিজমিকে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে বিশেষ কৃষি অঞ্চল ঘোষণার সুযোগ রাখা হয়েছে। ওসব এলাকায় ভূমির ক্ষতি, ভূমিরূপ পরিবর্তন এবং কৃষি ছাড়া অন্য কাজে ব্যবহার নিষিদ্ধ করার বিধান রয়েছে। সূত্র জানায়, জমির উপরিভাগের উর্বর মাটি বা টপসয়েল কেটে নেয়া দেশের কৃষিজমি রক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য নতুন আইনে কৃষিজমির টপসয়েল কেনাবেচা, অপসারণ, পরিবহন ও অন্য কাজে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কারণ মাটির উপরিভাগের স্তরেই জৈব পদার্থ ও উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের বড় অংশ থাকে। আর ওই স্তর কেটে নেয়া হলে জমির উর্বরতা ও উৎপাদনক্ষমতা কমে যায়। তাছাড়া প্রচলিত ইটভাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনেও কৃষিজমি, আবাসিক এলাকা, বন, বাগান ও জলাভূমিতে ইটভাটা স্থাপনের ওপর বিধি-নিষেধ রয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন এলাকায় কৃষিজমির মধ্যে কিংবা কৃষিজমির পাশে ইটভাটা তৈরি করা হচ্ছে। সূত্র আরো জানায়, দেশে দুই বা ততোধিক ফসলি জমি রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য নতুন আইনে দুই, তিন, চার বা ততোধিক ফসলি কৃষিজমি সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নতুন আইনে কৃষিজমি অবৈধভাবে ব্যবহার করলে শুধু জরিমানা নয়, জমির প্রকৃতি পুনরুদ্ধারের ব্যবস্থাও নেয়া যাবে। কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি অপসারণ, কৃষিজমি ভরাট কিংবা সেখানে স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা হলে জেলা প্রশাসক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।

আরও পড়ুনঃ  লোকসান ও সঙ্কটে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

অবৈধভাবে সরানো মাটি পুনঃস্থাপন, ভরাট করা মাটি বা বালু অপসারণ এবং প্রয়োজনে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়ার ক্ষমতাও দেয়া হয়েছে। তাছাড়া নতুন আইনে কৃষিজমি সুরক্ষায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধের ক্ষেত্রে কারাদন্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করার সুযোগও রাখা হয়েছে। নতুন আইনে কৃষিজমি রক্ষার দায়িত্ব শুধু জমির মালিক বা কৃষকের নয়, বরং সরকার, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং জেলা প্রশাসনের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এদিকে এ প্রসঙ্গে শরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসীম উদ্দিন জানান, কৃষিজমি একবার অন্য স্থাপনায় পরিণত হলে তা আবার ফসলি জমিতে ফিরিয়ে আনা কঠিন। আর টপসয়েল হারানো জমির উৎপাদনক্ষমতা ফিরিয়ে আনাও সহজ নয়। কৃষিজমি সুরক্ষার বিষয়টি শুধু ভূমির শ্রেণি বা মালিকানার প্রশ্ন নয়; এর সঙ্গে দেশের খাদ্য উৎপাদন ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তাও সরাসরি জড়িত। অন্যদিকে দেশের ফসলি জমি ও সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সমপ্রতি এক অনুষ্ঠানে বলেছেন, যেকোনো মূল্যে দেশের কৃষিজমি রক্ষা করা হবে। সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম