Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

কেমন চলছে বিআরটিসির মহিলা বাস

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে মহিলা বাস সার্ভিস। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে দেখা গেছে, বিশেষ এই ‘পিংক বাস’ বিআরটিসির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলছে ১০টি বাস (একটি একতলা, নয়টি দ্বিতল)। রাজধানীর নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বাসটি চলবে। বাসগুলো চলবে দুই স্লটে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাসগুলো ছেড়ে যাবে, আবার বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া শুরু করবে।

আরও পড়ুনঃ  কম দামে পোশাক দিয়েও ইউরুপের বাজার ধরে রাখতে পারছে না বাংলাদেশ

মহিলা বাসের একজন চালক রাবেয়া সুলতানা জানালেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, প্রথম দিন বাস চালানোর অভিজ্ঞতা ছিল বেশ ভালো। বাসে একজন মহিলা কন্ডাক্টর ছিলেন। যাত্রী সুবিধার পাশাপাশি অসুবিধার কথাও তুলে ধরে তিনি বলেন, চালক অভিজ্ঞ না হওয়ায় দীর্ঘ সময় লেগেছে। তবে চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ করে যেতে চান তারা। বাসের নারী যাত্রীরাও তাদের স্বস্তি ও সুবিধার কথা তুলে ধরেন। কেউ কেউ অসুবিধার কথাও জানান।

আরও পড়ুনঃ  দুর্বল ইরান’ ধারণা মুছে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

কেমন চলছে বিআরটিসির মহিলা বাস

আপডেটের সময়: ০৫:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে মহিলা বাস সার্ভিস। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে দেখা গেছে, বিশেষ এই ‘পিংক বাস’ বিআরটিসির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলছে ১০টি বাস (একটি একতলা, নয়টি দ্বিতল)। রাজধানীর নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বাসটি চলবে। বাসগুলো চলবে দুই স্লটে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাসগুলো ছেড়ে যাবে, আবার বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া শুরু করবে।

আরও পড়ুনঃ  অনেক কিছু মিস করবো আবেগাপ্লুত: মির্জা ফখরুল