Dhaka ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৪ নং পান্ডুল ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরইএমপি) আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। লটারিতে নির্বাচিত নারীরা হলেন—রিক্তা, শান্তনা, গোলাপি, জোসনা, নুরজাহান, খতেজা, শিউলি, সোনাভান, আনজু ও জাগ্রতী। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাঠ জুড়ে সোনালী ধান, কৃষকের চোখে স্বপ্নের হাসি

 

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী, নির্বাচিত নারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজে যোগদান করবেন। লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ উদ্যোগে স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থানের নতুন আশার সঞ্চার হয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  নগরকান্দায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ

কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন

আপডেটের সময়: ০৯:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৪ নং পান্ডুল ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরইএমপি) আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। লটারিতে নির্বাচিত নারীরা হলেন—রিক্তা, শান্তনা, গোলাপি, জোসনা, নুরজাহান, খতেজা, শিউলি, সোনাভান, আনজু ও জাগ্রতী। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান

 

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী, নির্বাচিত নারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজে যোগদান করবেন। লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ উদ্যোগে স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থানের নতুন আশার সঞ্চার হয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান