Dhaka ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। ২৮ নভেম্বর গভীর রাতে উপজেলার নিজপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোশাররফ হোসেন সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার মোশাররফ হোসেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের মৃত রমজানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মোশাররফ। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন বলে দাবি স্থানীয়দের।

এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং যুবলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যুবলীগ নেতার গ্রেপ্তারের ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে মোশাররফকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, মোশাররফ হোসেন সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সংগঠিত করার চেষ্টার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। ২৮ নভেম্বর গভীর রাতে উপজেলার নিজপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোশাররফ হোসেন সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার মোশাররফ হোসেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের মৃত রমজানের ছেলে।

আরও পড়ুনঃ  রংপুরে গণপতি পরিবারের ৪ সদস্য হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মোশাররফ। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুনঃ  ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​

এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং যুবলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যুবলীগ নেতার গ্রেপ্তারের ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে মোশাররফকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল