Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারগঞ্জে শ্বাসরোধে হত্যাকাণ্ড, রূপসী’র ছদ্দবেশী প্রেমিক গ্রেফতার বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানীর আর্থিক সহযোগিতায় হুইলচেয়ার বিতরণ টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান মোহনপুরে নজরুল বর্ষের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা

কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৬৮ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে চাঞ্চল্যকর ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা ও প্রধান অভিযুক্ত জিসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ আগস্ট) পুলিশের একটি চৌকস দল দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে। পুলিশের তদন্ত দল জানায়, মামলার প্রধান আসামি জিসান গ্রেফতার এড়াতে ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করছিল। গতকাল গোপন সংবাদ আসে যে, জিসান উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় আত্মগোপন করে আছে। খবর পাওয়া মাত্রই চকরিয়া ও মাতামুহুরী থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে পুরো এলাকা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাকে ধরে ফেলে আভিযানিক দল।

আরও পড়ুনঃ  পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

অভিযান শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) গণমাধ্যমকে জানান, “জিসান এই জঘন্য অপরাধের মূল পরিকল্পনাকারী এবং মাঠ পর্যায়ের মূলহোতা। সে অস্ত্র ও ডাকাতির মামলায় এর আগেও জেল খেটেছে। জামিনে বের হয়েই সে পুনরায় এই দলবদ্ধ অপরাধ সংগঠিত করে। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই মামলার সমস্ত প্রধান আসামিকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হলো। জিসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। আজ শনিবার তাকে সুনির্দিষ্ট রিমান্ড আবেদনসহ কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত জুন মাসের শুরুর দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনা এলাকার একটি প্রবাসী পরিবারে মধ্যরাতে জানালার গ্রিল কেটে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সবাইকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে। লুটপাটের একপর্যায়ে ওই বাড়ির গৃহবধূ ও তার কিশোরী স্কুলপড়ুয়া মেয়েকে নির্মমভাবে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েতসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে আদালতে পাঠায়।

আরও পড়ুনঃ  ধুনট-সোনামুখী সড়কে ড্রেনেজ নির্মাণে অব্যবস্থাপনা মাটি স্তূপ করে রাখায় ট্রাক দুর্ঘটনা

এদিকে ঘটনার পর দ্রুততম সময়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং মূলহোতাকে আইনের আওতায় নিয়ে আসায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে ভুক্তভোগী পরিবার। একই সাথে তারা এই অপরাধের সাথে জড়িত প্রত্যেক আসামির সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, “অপরাধীর কোনো দলীয় বা সামাজিক পরিচয় হতে পারে না; অপরাধীর একমাত্র পরিচয় সে একজন সমাজবিরোধী অপরাধী।” এলাকায় স্থায়ী শান্তি, শৃঙ্খলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন আপসহীন ও কঠোর ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুনঃ  হাতিয়ায় চার গোডাউনে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারগঞ্জে শ্বাসরোধে হত্যাকাণ্ড, রূপসী’র ছদ্দবেশী প্রেমিক গ্রেফতার

কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে চাঞ্চল্যকর ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা ও প্রধান অভিযুক্ত জিসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ আগস্ট) পুলিশের একটি চৌকস দল দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে। পুলিশের তদন্ত দল জানায়, মামলার প্রধান আসামি জিসান গ্রেফতার এড়াতে ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করছিল। গতকাল গোপন সংবাদ আসে যে, জিসান উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় আত্মগোপন করে আছে। খবর পাওয়া মাত্রই চকরিয়া ও মাতামুহুরী থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে পুরো এলাকা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাকে ধরে ফেলে আভিযানিক দল।

আরও পড়ুনঃ  নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিযান শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) গণমাধ্যমকে জানান, “জিসান এই জঘন্য অপরাধের মূল পরিকল্পনাকারী এবং মাঠ পর্যায়ের মূলহোতা। সে অস্ত্র ও ডাকাতির মামলায় এর আগেও জেল খেটেছে। জামিনে বের হয়েই সে পুনরায় এই দলবদ্ধ অপরাধ সংগঠিত করে। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই মামলার সমস্ত প্রধান আসামিকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হলো। জিসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। আজ শনিবার তাকে সুনির্দিষ্ট রিমান্ড আবেদনসহ কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত জুন মাসের শুরুর দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনা এলাকার একটি প্রবাসী পরিবারে মধ্যরাতে জানালার গ্রিল কেটে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সবাইকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে। লুটপাটের একপর্যায়ে ওই বাড়ির গৃহবধূ ও তার কিশোরী স্কুলপড়ুয়া মেয়েকে নির্মমভাবে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েতসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে আদালতে পাঠায়।

আরও পড়ুনঃ  চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন

এদিকে ঘটনার পর দ্রুততম সময়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং মূলহোতাকে আইনের আওতায় নিয়ে আসায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে ভুক্তভোগী পরিবার। একই সাথে তারা এই অপরাধের সাথে জড়িত প্রত্যেক আসামির সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, “অপরাধীর কোনো দলীয় বা সামাজিক পরিচয় হতে পারে না; অপরাধীর একমাত্র পরিচয় সে একজন সমাজবিরোধী অপরাধী।” এলাকায় স্থায়ী শান্তি, শৃঙ্খলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন আপসহীন ও কঠোর ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুনঃ  নাটোরের গুরুদাসপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৮