Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত শতবর্ষী বানেছার সঙ্গী এখন ক্ষুধা আর একাকীত্ব করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ দুই বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান বগুড়ায় ৬০ হাজারের বেশি অটোরিকশা, প্রতিদিন ভাড়া বাবদ লেনদেন সাড়ে ৫ কোটি টাকা ভারতের তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮ এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নজিপুরে কার-মাইক্রো চলাচল বন্ধ, দুর্ভোগের সাধারণ মানুষ

এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হলসুপার ও কক্ষ পরিদর্শকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা কাজী নাহিদ ইভা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সভায় নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতকরণ, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও পরীক্ষা পরিচালনার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কোনো ধরনের অনিয়ম বা নকলের আশ্রয় যেন না নেওয়া হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ  চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শন

সভায় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার, কেন্দ্র সচিব এবং বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা সভায় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, হোসেনপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে, যার কেন্দ্র কোড ৩৭৪। অপরদিকে এসএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র হিসেবে থাকবে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ, যার কেন্দ্র কোড ১৯০১৭।

সভায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সকলকে পরীক্ষা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত

এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা

আপডেটের সময়: ০৬:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬