Dhaka ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগ তুলে জড়িতদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই। বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা এরা কারা? আইন ও সংবিধানের দৃষ্টিতে এরা দেশদ্রোহী।

 

দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তার দেশে ফেরা উচিত ছিল। জামায়াত আমির বলেন, ‘তিনি আসেননি  এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ এখন তার কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল। হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে। জাতীয় ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন।

 

সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দেন। তবে জাতীয় ঐক্যকে সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঐক্য হতে হবে টেকসই। সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাকে তিনি সম্মান জানান। ঐক্যে ফাটলের কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন জামায়াত আমির। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি। এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৫:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগ তুলে জড়িতদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই। বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা এরা কারা? আইন ও সংবিধানের দৃষ্টিতে এরা দেশদ্রোহী।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ফিরলে ওয়েলকাম করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত

 

দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তার দেশে ফেরা উচিত ছিল। জামায়াত আমির বলেন, ‘তিনি আসেননি  এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ এখন তার কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল। হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে। জাতীয় ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ  আওয়ামী ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দেন। তবে জাতীয় ঐক্যকে সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঐক্য হতে হবে টেকসই। সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাকে তিনি সম্মান জানান। ঐক্যে ফাটলের কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন জামায়াত আমির। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি। এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।

আরও পড়ুনঃ  লালপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন যুবদল নেতা!