Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশিমপুরে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ২৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক…. ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন ধুনটে ইছামতীর তীরে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা

উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫১ সময় দেখুন

উলিপুর উপজেলা প্রতিনিধি :মোঃ হাসিবুর রহমন: কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বির (২২) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া গত প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দুদিন আগে তিনি উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে তার বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অন্যদিকে, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া (অভিযুক্ত রাব্বির বাবা) কগাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঘটনার দিন নাতি রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং রাতে ছোট দাদা বাচ্চু মিয়ার সাথে একই কক্ষে ঘুমাতে যায়।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

 

রাত আনুমানিক ১টার দিকে নাতি রাব্বি তার আপন দাদা এক্কাবর আলী ও দাদীকে ডেকে তুলে জানায় যে সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে। এক্কাবর আলী জানান, “ডাক শুনে ওঠার পর নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে সে হাত থেকে ছোরাটি মাটিতে ফেলে দেয়। আমি ঘরের ভেতর গিয়ে দেখি ছোট ভাই বাচ্চুর হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে আছে।” এ সময় স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘাতক নাতি রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছিল। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে তবকপুর তার নানার বাড়ি থেকে আটক করা রয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় পোস্ট

কাশিমপুরে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ২৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার

আপডেটের সময়: ১০:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

উলিপুর উপজেলা প্রতিনিধি :মোঃ হাসিবুর রহমন: কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বির (২২) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া গত প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দুদিন আগে তিনি উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে তার বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অন্যদিকে, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া (অভিযুক্ত রাব্বির বাবা) কগাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঘটনার দিন নাতি রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং রাতে ছোট দাদা বাচ্চু মিয়ার সাথে একই কক্ষে ঘুমাতে যায়।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ

 

রাত আনুমানিক ১টার দিকে নাতি রাব্বি তার আপন দাদা এক্কাবর আলী ও দাদীকে ডেকে তুলে জানায় যে সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে। এক্কাবর আলী জানান, “ডাক শুনে ওঠার পর নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে সে হাত থেকে ছোরাটি মাটিতে ফেলে দেয়। আমি ঘরের ভেতর গিয়ে দেখি ছোট ভাই বাচ্চুর হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে আছে।” এ সময় স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘাতক নাতি রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছিল। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে তবকপুর তার নানার বাড়ি থেকে আটক করা রয়েছে।

আরও পড়ুনঃ  উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত