Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু ধুনটে ব্রাদার উইলিয়ামের ১ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত শার্শায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই’র হাতে ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২ ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) শহীদ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে। খুনিরা ভারতে অবস্থান করা সত্ত্বেও বাংলাদেশের পক্ষ থেকে বারংবার তাদের ফেরত চেয়ে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত ভারত সরকার এর যে একটা উত্তর দেয়া দরকার সেই প্রয়োজন টুকু মনে করেনি। উল্টো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে বলেছে এ ব্যাপারে তিনি যেন কোন কথা না বলে। এ থেকে সুস্পষ্ট যে ওসমান হাদী হত্যার সাথে ভারত সরাসরি জড়িত। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বরে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের একথা বলেন। জাবের আরো বলেন, ইলেকশনের আগে আমরা যখন আদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি তখন আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য আন্দোলন করছি। এখন তো একটা নির্বাচন হয়েছে, ৮ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এখনো কেন শহীদ ওসমান হাদী হত্যার বিচার হচ্ছে না। সেইটা আমরা সরকারের কাছে জানতে চাই।

আরও পড়ুনঃ  ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব

তিনি আরও বলেন, ১৭ বছর বিএনপি রাজনীতি করতে পারে নাই, জামায়াত রাজনীতি করতে পারে নাই, অন্য কোন দলও তার রাজনীতি করতে পারে নাই। বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে ক্ষমতায় এসেছে। তারা যদি এই জুলাইয়ের মানুষদের প্রতি ইনসাফ কায়েম করতে না পারে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে ১৭ বছর বিএনপির যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তার চেয়ে বেশি ভয়াবহ সময় বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার সহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা শেষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়। এতে ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির আহ্বায়ক সাব্বির, সদস্য শাফিন সাজাদ, অদম্য ২৪ এর আহ্বায়ক মোহাম্মদ তামিম, সদস্য সচিব সজীব হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মানিকগঞ্জের ইনকিলাব মঞ্চের বিভিন্ন কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পাশেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই'র হাতে
Tag :
জনপ্রিয় পোস্ট

তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু

শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের

আপডেটের সময়: ০৭:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) শহীদ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে। খুনিরা ভারতে অবস্থান করা সত্ত্বেও বাংলাদেশের পক্ষ থেকে বারংবার তাদের ফেরত চেয়ে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত ভারত সরকার এর যে একটা উত্তর দেয়া দরকার সেই প্রয়োজন টুকু মনে করেনি। উল্টো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে বলেছে এ ব্যাপারে তিনি যেন কোন কথা না বলে। এ থেকে সুস্পষ্ট যে ওসমান হাদী হত্যার সাথে ভারত সরাসরি জড়িত। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বরে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের একথা বলেন। জাবের আরো বলেন, ইলেকশনের আগে আমরা যখন আদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি তখন আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য আন্দোলন করছি। এখন তো একটা নির্বাচন হয়েছে, ৮ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এখনো কেন শহীদ ওসমান হাদী হত্যার বিচার হচ্ছে না। সেইটা আমরা সরকারের কাছে জানতে চাই।

আরও পড়ুনঃ  নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা