
আব্দুর রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধা এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া গত ১৭/১০/২৬ খ্রিঃ১৬:৪০ ঘটিকায় গাইবান্ধা পৌরসভাধীন ৮নং সবুজপাড়া গ্রামস্থ মাদক কারবারি আসামী ১। মোঃ বাবু মিয়া (২৫), পিতা-মৃত মনতাজ মিয়া, সাং-সবুজপাড়া, ২। মোঃ শাহজালাল (৩৮), পিতা-মোঃ রাব্বি মিয়া, সাং-কুঠিপাড়া, উভয় থানা ও জেলা-গাইবান্ধাদ্বয়কে ধৃত আসামী মোঃ বাবু মিয়ার পাকা বসতবাড়ীর পশ্চিম দুয়ারী রুমের ভিতর হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এবং ইয়াবা সেবনরত গ্রেফতার করা হয়।
ধৃত আসামী বাবু মিয়ার পরিহিত গ্যাভাডিন মোবাইল প্যান্টের বাম পকেট হতে সাদা পলিথিন দিয়ে মোড়ানো কমলা রংয়ের ২৪ (চব্বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ উভয় আসামীদ্বয়কে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করে বিধি মোতাবেক জব্দ করা হয়। আসামী বাবু মিয়াকে জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং অপর আসামী শাহজালালকে জিজ্ঞাসা করিলে পরস্পর ইয়াবা ট্যাবলেট সেবন করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন সহ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানার মামলা নং-২৯, তারিখ ১৮/১০/ ২০২৬ ইং দায়ের করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















