Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ লাইসেন্সবিহীন ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ইউএনও-র কঠোর হুঁশিয়ারি ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ মানবাধিকার সংগঠক ও অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুর কবল থেকে বাঁচাতে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা, আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক (১) মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক (২) মিজানুর রহমান ও প্রচার সম্পাদক মুজাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই সনদের দাবিতে আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোরআন-সুন্নাহ ও ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি-গ্যাস সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কে এম আতিকুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধূসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

আপডেটের সময়: ০২:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬