Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শৌচাগার শুধু দেওয়ালে, টাকা সিন্ডিকেটের পকেটে: পিআইও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণের রাজনীতি: মোকামতলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম লাকসামে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষকের কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ: শুভাঢ্যা ও জিনজিরা অফিসের সমন্বয়হীনতা মাগুরা ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মাঠে পড়ে রইলেন চোরচক্রের সদস্য বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান,আধুনিক লামার রুপকার সরকারী মাতামুহুরী কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ২২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ১৯২৩ সালের ১ জানুয়ারী নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলাধীন দেবনগর গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন এক খন্দকার পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৬২ সালের শেষ দিকে রামগড় মহকুমা প্রশাসক কর্তৃক মোঃ আলী মিয়ার নের্তৃত্বে ২শত পরিবারকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রেরন করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন

এছাড়া তিনি ১৯৭৩-১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি বৃহত্তর লামা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ১৯৭৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি লামা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৬ সালে তিনি লামা – ফাঁসিয়াখালী সড়ক নির্মান কাজ, ১৯৭৯ সালে লামা থানাকে মহকুমায় রুপান্তর ও আশির দশকে লামায় বিদ্যুতায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম লামা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেই সময় তিনি লামা উপজেলায় অসংখ্য স্কুল,কলেজ,মাদ্রাসা,পাঞ্জেগানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান করে গেছেন। এ সব প্রতিষ্ঠানে জমি দাতাও তিনি।

আরও পড়ুনঃ  নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

এ ছাড়াও তিনি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণের লক্ষ্যে রাস্তা-ঘাট,ব্রীজ,কালভার্ড,ক্লিনিক স্থাপন সহ অত্র উপজেলায় ব্যাপক উন্নয়ন করে লামা উপজেলা কে আলোকিত করেন।মৃত্যু কালে তিনি ৪ স্ত্রী,১০ ছেলে,১১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দশাতেই
তিনি অভিহিত হয়েছিলেন মানবতার সেবক হিসেবে। আজ সেই মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকী। সাধারণ মানুষ তাকে স্মরণ করবে শ্রদ্ধাবনত চিত্তে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জ–মোকামতলা সড়ক প্রশস্তকরণে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে কবর জিয়ারত, বাদে এশা মোঃ তৈয়ব আলীর বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীর কাছ থেকে দোয়া এবং রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। এতে সকল’কে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শৌচাগার শুধু দেওয়ালে, টাকা সিন্ডিকেটের পকেটে: পিআইও-র ভূমিকা নিয়ে প্রশ্ন

আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেটের সময়: ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান,আধুনিক লামার রুপকার সরকারী মাতামুহুরী কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ২২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ১৯২৩ সালের ১ জানুয়ারী নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলাধীন দেবনগর গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন এক খন্দকার পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৬২ সালের শেষ দিকে রামগড় মহকুমা প্রশাসক কর্তৃক মোঃ আলী মিয়ার নের্তৃত্বে ২শত পরিবারকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রেরন করেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

এছাড়া তিনি ১৯৭৩-১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি বৃহত্তর লামা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ১৯৭৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি লামা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৬ সালে তিনি লামা – ফাঁসিয়াখালী সড়ক নির্মান কাজ, ১৯৭৯ সালে লামা থানাকে মহকুমায় রুপান্তর ও আশির দশকে লামায় বিদ্যুতায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম লামা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেই সময় তিনি লামা উপজেলায় অসংখ্য স্কুল,কলেজ,মাদ্রাসা,পাঞ্জেগানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান করে গেছেন। এ সব প্রতিষ্ঠানে জমি দাতাও তিনি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন

এ ছাড়াও তিনি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণের লক্ষ্যে রাস্তা-ঘাট,ব্রীজ,কালভার্ড,ক্লিনিক স্থাপন সহ অত্র উপজেলায় ব্যাপক উন্নয়ন করে লামা উপজেলা কে আলোকিত করেন।মৃত্যু কালে তিনি ৪ স্ত্রী,১০ ছেলে,১১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দশাতেই
তিনি অভিহিত হয়েছিলেন মানবতার সেবক হিসেবে। আজ সেই মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকী। সাধারণ মানুষ তাকে স্মরণ করবে শ্রদ্ধাবনত চিত্তে।

আরও পড়ুনঃ  কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন