Dhaka ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  স্বদেশ প্রত্যাবর্তনে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে টিম জার্নালিস্টের সংবর্ধনা

নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল ইসলাম। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে কর্মসূচি পালন 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, দুর্ঘটনার খবর নিহতের পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

আপডেটের সময়: ১২:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জ–মোকামতলা সড়ক প্রশস্তকরণে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ