Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শৌচাগার শুধু দেওয়ালে, টাকা সিন্ডিকেটের পকেটে: পিআইও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণের রাজনীতি: মোকামতলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম লাকসামে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষকের কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ: শুভাঢ্যা ও জিনজিরা অফিসের সমন্বয়হীনতা মাগুরা ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মাঠে পড়ে রইলেন চোরচক্রের সদস্য বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা

উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণের রাজনীতি: মোকামতলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‎‎এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া

‎দেশের মানুষের অধিকার, কল্যাণ ও সমৃদ্ধিই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের কল্যাণ, দেশের উন্নয়ন এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য।

‎শনিবার (২২ আগস্ট) বগুড়ার মোকামতলা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সকালে মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং দুপুরে নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

‎পরিচিতি সভায় মীর শাহে আলম বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি এ দেশের জনগণ। মানুষের অধিকার প্রতিষ্ঠা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশকে এগিয়ে নেওয়াই বিএনপির রাজনৈতিক লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

‎তিনি বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। এসব আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

‎এর আগে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। গণতান্ত্রিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

‎তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।

‎রাজনীতিবিদদের অহংকার না করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় সেই সম্মান ফিরিয়েও নিতে পারেন। তাই ক্ষমতা বা পদ নিয়ে কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়।

‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারহীন ও দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি দেশ পরিচালনা করছেন।

‎দিনব্যাপী কর্মসূচিতে নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস
Tag :
জনপ্রিয় পোস্ট

‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট

উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণের রাজনীতি: মোকামতলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেটের সময়: ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

‎‎এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া

‎দেশের মানুষের অধিকার, কল্যাণ ও সমৃদ্ধিই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের কল্যাণ, দেশের উন্নয়ন এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য।

‎শনিবার (২২ আগস্ট) বগুড়ার মোকামতলা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সকালে মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং দুপুরে নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

‎পরিচিতি সভায় মীর শাহে আলম বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি এ দেশের জনগণ। মানুষের অধিকার প্রতিষ্ঠা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশকে এগিয়ে নেওয়াই বিএনপির রাজনৈতিক লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

‎তিনি বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। এসব আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

‎এর আগে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। গণতান্ত্রিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

‎তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।

‎রাজনীতিবিদদের অহংকার না করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় সেই সম্মান ফিরিয়েও নিতে পারেন। তাই ক্ষমতা বা পদ নিয়ে কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়।

‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারহীন ও দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি দেশ পরিচালনা করছেন।

‎দিনব্যাপী কর্মসূচিতে নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করলেন এম পি পুত্র আসিফ সিরাজ রব্বানী