Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পিসিপির প্রতিবাদ দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল কম দেওয়ার অভিযোগ  চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক নগরকান্দায় চুরি হওয়া মূর্তি আদালতের আদেশে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর লালপুরে তীব্র লোডশেডিং রাতে নামমাত্র বিদ্যুতে চরম ভোগান্তি পল্টনে হোটেল সিগালে আশ্রমের উদ্যোগে ‘মুক্ত মতবিনিময়’ সভা: বৃদ্ধাশ্রম গড়ে তোলার বড় পরিকল্পনা চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার আসামির তথ দেশীয় অস্ত্র উদ্ধার পানছড়িতে ন্যাশনাল লাইফের মাসিক উন্নয়ন সভা, চেক বিতরন। ইসলাম বিদ্বেষী বই লেখাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে লেখিকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে জলঢাকায় মানববন্ধন, ঝুঁকিতে সড়ক-জমি ও শিক্ষার্থীদের চলাচল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৮ সময় দেখুন

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

নদী ও চাষাবাদ জমি থেকে মাটি এবং বালু উত্তোলন বন্ধ, বালুবাহি ড্রামট্রাক বন্ধ ও মিথ্যা মামলা প্রতাহারের দাবীতে মানববন্ধন করেন স্থানীয় সাধারণ জনগণ। বৃহস্পতিবার (২৭-আগস্ট) দুপুরে নীলফামারী জলঢাকার হরিশ্চন্দ্রপাঠ বামনা-বামনী হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় এ-ই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সভাপতিত্ব করেন মোক্তার হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেলিম রেজা, সুজাউল আজাদ, লিটন, ফরিদুল ইসলাম, মহুবার রহমান, হেলালউদ্দিন, মোস্তাফিজার রহমান, মনছুর আলী, সিদ্দিকুল, কছিরউদ্দিন, লতিফার রহমান, রাজ্জাক, জুয়েল, ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  সক্ষমতার জানান দিচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

মানববন্ধনে বক্তারা বলেন, বালু একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু আইন ও পরিবেশগত বিধিবিধান উপেক্ষা করে বালু উত্তোলন করলে এর বিরূপ প্রভাব পড়ে জনজীবন, কৃষি ও পরিবেশের ওপর। তাই অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিদ্যালয়গামী সড়কে ভারী ড্রাম ট্রাক চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং বালু উত্তোলনের স্থানগুলো প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শনের দাবি জানান তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, বালুবাহী ট্রাক চলাচলের সময় সড়কে ধুলাবালি উড়ছে। এতে পথচারী, শিশু ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুলে যাওয়া-আসার সময় ভারী ড্রাম ট্রাকের সঙ্গে ছোট যানবাহন ও শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সরু ও ক্ষতিগ্রস্ত সড়কে দ্রুতগতির ভারী যান চলাচল করায় অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বক্তারা বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে সড়ক-জমি-বসতবাড়ি, শিক্ষার্থীদের চলাচলে বাড়ছে ঝুঁকি। অবৈধ বালু উত্তোলন ও বালুবাহি ড্রামট্রাক চলাচলের বাঁধা দিলে, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মামলা দেয়ার হুমকি দিচ্ছে অবৈধ বালু ব্যবসায়ীরা বলে জানান বক্তারা। সম্প্রতি উপজেলার খুঁটামারা ইউনিয়নে হরিশচন্দ্র পাঠে এক ইউপি সদস্যকে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার দায়ে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেন প্রশাসন। গত ২৪ আগস্ট সোমবার সন্ধায় অভিযান পরিচালনা করেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন মানববন্ধনকারীরা।

আরও পড়ুনঃ  ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ
Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পিসিপির প্রতিবাদ

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে জলঢাকায় মানববন্ধন, ঝুঁকিতে সড়ক-জমি ও শিক্ষার্থীদের চলাচল

আপডেটের সময়: ০৩:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

নদী ও চাষাবাদ জমি থেকে মাটি এবং বালু উত্তোলন বন্ধ, বালুবাহি ড্রামট্রাক বন্ধ ও মিথ্যা মামলা প্রতাহারের দাবীতে মানববন্ধন করেন স্থানীয় সাধারণ জনগণ। বৃহস্পতিবার (২৭-আগস্ট) দুপুরে নীলফামারী জলঢাকার হরিশ্চন্দ্রপাঠ বামনা-বামনী হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় এ-ই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সভাপতিত্ব করেন মোক্তার হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেলিম রেজা, সুজাউল আজাদ, লিটন, ফরিদুল ইসলাম, মহুবার রহমান, হেলালউদ্দিন, মোস্তাফিজার রহমান, মনছুর আলী, সিদ্দিকুল, কছিরউদ্দিন, লতিফার রহমান, রাজ্জাক, জুয়েল, ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ

মানববন্ধনে বক্তারা বলেন, বালু একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু আইন ও পরিবেশগত বিধিবিধান উপেক্ষা করে বালু উত্তোলন করলে এর বিরূপ প্রভাব পড়ে জনজীবন, কৃষি ও পরিবেশের ওপর। তাই অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিদ্যালয়গামী সড়কে ভারী ড্রাম ট্রাক চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং বালু উত্তোলনের স্থানগুলো প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শনের দাবি জানান তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, বালুবাহী ট্রাক চলাচলের সময় সড়কে ধুলাবালি উড়ছে। এতে পথচারী, শিশু ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুলে যাওয়া-আসার সময় ভারী ড্রাম ট্রাকের সঙ্গে ছোট যানবাহন ও শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সরু ও ক্ষতিগ্রস্ত সড়কে দ্রুতগতির ভারী যান চলাচল করায় অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বক্তারা বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সার সংকট নিয়ে দুশ্চিন্তায় কৃষক

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে সড়ক-জমি-বসতবাড়ি, শিক্ষার্থীদের চলাচলে বাড়ছে ঝুঁকি। অবৈধ বালু উত্তোলন ও বালুবাহি ড্রামট্রাক চলাচলের বাঁধা দিলে, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মামলা দেয়ার হুমকি দিচ্ছে অবৈধ বালু ব্যবসায়ীরা বলে জানান বক্তারা। সম্প্রতি উপজেলার খুঁটামারা ইউনিয়নে হরিশচন্দ্র পাঠে এক ইউপি সদস্যকে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার দায়ে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেন প্রশাসন। গত ২৪ আগস্ট সোমবার সন্ধায় অভিযান পরিচালনা করেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন মানববন্ধনকারীরা।

আরও পড়ুনঃ  মান্দাকে মাদক ও ইভটিজিংমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’—এমপি ডাঃ টিপু