Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে বাড়ছে পানি, তলিয়ে গেছে ঝুলন্ত সেতু মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড চকরিয়া জায়াতের দিন ব্যাপী কর্মী শিক্ষাশিবির সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় দুই দশক ধরে শিকলে বন্দি মুক্তিযোদ্ধা-পুত্র আজাদ, চিকিৎসাবঞ্চনা নাকি মানসিক অসুস্থতা? শ্রীপুরে সরকারি জমি দখল,বালু উত্তোলন ও মজুদ করায় ২০ হাজার টাকা জরিমানা কেরানীগঞ্জে মাদকের টাকা জোগাতে কলা চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পিসিপির প্রতিবাদ দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল কম দেওয়ার অভিযোগ 

দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল কম দেওয়ার অভিযোগ 

গফরগাঁও উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ)

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে ব্যাপক অনিয়ম ও কার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। ডিলারের এমন কর্মকাণ্ডে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইথল ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি চাউল বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। বহু হতদরিদ্র মানুষের চাল বিতরণের কার্ড দীর্ঘদিন ধরে জমা রেখে চাল না দিয়েই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, কার্ডগুলো আজও ফেরত পাননি প্রকৃত মালিকেরা।

আরও পড়ুনঃ  ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

এছাড়া সাম্প্রতিক চাল বিতরণে প্রতি কার্ডধারীর কাছ থেকে ৪৫০ টাকা রাখা হলেও নিয়মানুযায়ী ৩০ কেজির জায়গায় ২৩ থেকে ২৫ কেজি চাল দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা নাম প্রকাশ করে অভিযোগ তুলেছেন। এই ঘটনার জন্য সরাসরি অভিযুক্ত ডিলার নুরুজ্জামানকে দায়ী করেছেন তারা।

আরও পড়ুনঃ  ডা. রাবেয়া বসরীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জামালপুর সিভিল সার্জনের

চাল ওজনে কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তদারকির দায়িত্বে থাকা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার নাহিদ হোসেন মুঠোফোনে জানান, ‘চাউল মাপার মেশিনে ত্রুটি (সমস্যা) থাকার কারণে ওজনে কম হয়েছে।’ তবে ডিলার ও সরকারি কর্মকর্তার এমন হাস্যকর ও দায়সারা অজুহাত সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ইউসিএফ) মো: আবদুল্লাহ্ ফারুক বলেন, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুশে—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের অংশগ্রহণ

এদিকে সচেতন এলাকাবাসী সরকারি চাল চুরির এই ঘটনার সুনির্দিষ্ট তদন্ত দাবি করেছেন। জড়িত ডিলারসহ অন্য ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা ময়মনসিংহ জেলা প্রশাসক (DC) এবং গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (UNO) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে বাড়ছে পানি, তলিয়ে গেছে ঝুলন্ত সেতু

দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল কম দেওয়ার অভিযোগ 

আপডেটের সময়: ০৪:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

গফরগাঁও উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ)

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে ব্যাপক অনিয়ম ও কার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। ডিলারের এমন কর্মকাণ্ডে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইথল ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি চাউল বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। বহু হতদরিদ্র মানুষের চাল বিতরণের কার্ড দীর্ঘদিন ধরে জমা রেখে চাল না দিয়েই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, কার্ডগুলো আজও ফেরত পাননি প্রকৃত মালিকেরা।

আরও পড়ুনঃ  সাগরে বিকল দুই ট্রলার, ২৮ জেলেকে জীবিত উদ্ধার

এছাড়া সাম্প্রতিক চাল বিতরণে প্রতি কার্ডধারীর কাছ থেকে ৪৫০ টাকা রাখা হলেও নিয়মানুযায়ী ৩০ কেজির জায়গায় ২৩ থেকে ২৫ কেজি চাল দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা নাম প্রকাশ করে অভিযোগ তুলেছেন। এই ঘটনার জন্য সরাসরি অভিযুক্ত ডিলার নুরুজ্জামানকে দায়ী করেছেন তারা।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

চাল ওজনে কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তদারকির দায়িত্বে থাকা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার নাহিদ হোসেন মুঠোফোনে জানান, ‘চাউল মাপার মেশিনে ত্রুটি (সমস্যা) থাকার কারণে ওজনে কম হয়েছে।’ তবে ডিলার ও সরকারি কর্মকর্তার এমন হাস্যকর ও দায়সারা অজুহাত সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ইউসিএফ) মো: আবদুল্লাহ্ ফারুক বলেন, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত