Dhaka ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। এ নির্বাচনে দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছিল, তারেক রহমানের ওপরে আস্থা রেখেছিল। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসময় পার করে এসেছি। এখন আমরা দম নিয়ে নিঃশ্বাস নিতে পারি। তারা চেয়েছিল ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।’

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থান—কোনোটিই ভুলে যাওয়ার মতো নয়। কারণ এগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের ছেলেমেয়েদের সাধারণ শিক্ষার দিকে গুরুত্ব না দিয়ে দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা দিন। সাধারণ শিক্ষায় এমএ পাস করেও এখন চাকরি পাওয়া যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা এরইমধ্যে কাজ শুরু করেছি। সরকারের বয়স মাত্র তিন মাস। এই স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।’

আরও পড়ুনঃ  উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁওবাসীর বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা‌।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ইপিজেড কলসীদীঘির পাড়ের রেহেনা খাতুন মডেল মাদ্রাসা নামে ডিজিটাল চাঁদাবাজি চক্র
Tag :
জনপ্রিয় পোস্ট

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৯:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। এ নির্বাচনে দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছিল, তারেক রহমানের ওপরে আস্থা রেখেছিল। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসময় পার করে এসেছি। এখন আমরা দম নিয়ে নিঃশ্বাস নিতে পারি। তারা চেয়েছিল ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।’

আরও পড়ুনঃ  তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থান—কোনোটিই ভুলে যাওয়ার মতো নয়। কারণ এগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের ছেলেমেয়েদের সাধারণ শিক্ষার দিকে গুরুত্ব না দিয়ে দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা দিন। সাধারণ শিক্ষায় এমএ পাস করেও এখন চাকরি পাওয়া যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা এরইমধ্যে কাজ শুরু করেছি। সরকারের বয়স মাত্র তিন মাস। এই স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।’

আরও পড়ুনঃ  উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁওবাসীর বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা‌।

আরও পড়ুনঃ  তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ