Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল

মোঃ সৈয়দ মিয়া ( ব্যুরো চিফ চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় চট্টগ্রামে হয়েছে ২৪ জুলাই গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ইং। সোমবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে ২৪ জুলাই গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা মো. শফিউল আলম ও শহীদ তানভীরের ভাই খোরশেদ আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম । স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম। মেয়র বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তুলবো। যাতে কিশোর যুবকরা ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ডের প্রবর্তন করেছেন। ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা। ফলে কোন ভালো খেলোয়াড়কে অসময়ে ঝড়ে পড়তে হবে না। চট্টগ্রামের ক্রীড়াঙ্গন খুবই সমৃদ্ধ। আমরা সকলে মিলে কাজ করলে সেটি আরও এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

আবুল হাশেম বক্কর বলেন, দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আমরা আবার জাগিয়ে তুলতে চাই। যাদের আত্মত্যাগে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরেছি সেই চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এই ক্রীড়া উৎসব।  এক সময় সামার স্টার দিয়ে চট্টগ্রাম থেকে ভালো ক্রিকেটার উঠে এসেছে। যারা পরবর্তীতে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছে। একইভাবে এই উৎসবের মাধ্যমে প্রত্যেকটি ইভেন্ট থেকে ভালো ও দক্ষ খেলোয়াড় উঠে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মাহবুবুল আলম, সিজেকেএস কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল, প্রবীন ঘোষ, আকতারুজ্জামান, নাসির মিয়া, সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ,জিএম হাসান, সরোয়ার মনি, কাজী জসীম উদ্দীন, আলী হাসান রাজু, ইয়াছিন আরাফাত পাবলু, এনামুল হক, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন,চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থ, মনোয়ারা বেগম মনি, ফাতেমা বাদশা, আফরোজা খানম, দিদারুল আলম চৌধুরী, আজম খান, , নুর জাহেদ বাবলু প্রমুখ।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ধুনট-শেরপুর নির্বাচনী এলাকায় টানা দুই দিনের সফরে গোলাম মোহাম্মদ সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী

উদ্বোধনী দিনে মাঠে গড়ায় কাবাডি ও ভলিবল ইভেন্ট। কাবাডি (পুরুষ) প্রথম খেলায় এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে  সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর কাজী জসিম উদ্দিন ও উৎসব কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।  অপরদিকে সিজেকেএস জিমনেসিয়ামে ভলিবল ইভেন্ডে (মহিলা) সিটি করপোরেশন ৩-০ সেটে হালিশহর লাকী ক্লাবকে পরাজিত করে এবং গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২-১ সেটে কল্লোল সংঘ গ্রিনকে পরাজিত করে।

আরও পড়ুনঃ  টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল

আপডেটের সময়: ০৯:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া ( ব্যুরো চিফ চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় চট্টগ্রামে হয়েছে ২৪ জুলাই গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ইং। সোমবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে ২৪ জুলাই গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা মো. শফিউল আলম ও শহীদ তানভীরের ভাই খোরশেদ আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম । স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম। মেয়র বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তুলবো। যাতে কিশোর যুবকরা ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ডের প্রবর্তন করেছেন। ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা। ফলে কোন ভালো খেলোয়াড়কে অসময়ে ঝড়ে পড়তে হবে না। চট্টগ্রামের ক্রীড়াঙ্গন খুবই সমৃদ্ধ। আমরা সকলে মিলে কাজ করলে সেটি আরও এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

আবুল হাশেম বক্কর বলেন, দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আমরা আবার জাগিয়ে তুলতে চাই। যাদের আত্মত্যাগে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরেছি সেই চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এই ক্রীড়া উৎসব।  এক সময় সামার স্টার দিয়ে চট্টগ্রাম থেকে ভালো ক্রিকেটার উঠে এসেছে। যারা পরবর্তীতে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছে। একইভাবে এই উৎসবের মাধ্যমে প্রত্যেকটি ইভেন্ট থেকে ভালো ও দক্ষ খেলোয়াড় উঠে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মাহবুবুল আলম, সিজেকেএস কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল, প্রবীন ঘোষ, আকতারুজ্জামান, নাসির মিয়া, সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ,জিএম হাসান, সরোয়ার মনি, কাজী জসীম উদ্দীন, আলী হাসান রাজু, ইয়াছিন আরাফাত পাবলু, এনামুল হক, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন,চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থ, মনোয়ারা বেগম মনি, ফাতেমা বাদশা, আফরোজা খানম, দিদারুল আলম চৌধুরী, আজম খান, , নুর জাহেদ বাবলু প্রমুখ।

আরও পড়ুনঃ  কুমিল্লায় দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

উদ্বোধনী দিনে মাঠে গড়ায় কাবাডি ও ভলিবল ইভেন্ট। কাবাডি (পুরুষ) প্রথম খেলায় এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে  সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর কাজী জসিম উদ্দিন ও উৎসব কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।  অপরদিকে সিজেকেএস জিমনেসিয়ামে ভলিবল ইভেন্ডে (মহিলা) সিটি করপোরেশন ৩-০ সেটে হালিশহর লাকী ক্লাবকে পরাজিত করে এবং গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২-১ সেটে কল্লোল সংঘ গ্রিনকে পরাজিত করে।

আরও পড়ুনঃ  তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক