Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১

মোঃ শরিফ হোসেন ভোলা জেলা, প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ (BIWTA)। অভিযানে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে একটি স্টিল বডি ট্রলারসহ একজনকে আটক করা হয়েছে। ​আজ ২৫ মে ২০২৬, সোমবার সকাল ১০টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, ঈদকে সামনে রেখে নৌপথের নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা এবং ভোলা বিআইডব্লিউটিএ যৌথভাবে মেঘনা নদীতে নামেন। অভিযান চলাকালীন লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে ধারণক্ষমতার অতিরিক্ত ও সম্পূর্ণ অবৈধভাবে যাত্রী পরিবহন করার সময় একটি স্টিল বডি ট্রলারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ট্রলারের চালক/সহকারী একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

আরও পড়ুনঃ  নাগরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত স্টিল বডি ট্রলার এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। নৌপথে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ কোস্ট গার্ডের এই জনকল্যাণমূলক ও কঠোর নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১

আপডেটের সময়: ০৯:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

মোঃ শরিফ হোসেন ভোলা জেলা, প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ (BIWTA)। অভিযানে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে একটি স্টিল বডি ট্রলারসহ একজনকে আটক করা হয়েছে। ​আজ ২৫ মে ২০২৬, সোমবার সকাল ১০টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, ঈদকে সামনে রেখে নৌপথের নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা এবং ভোলা বিআইডব্লিউটিএ যৌথভাবে মেঘনা নদীতে নামেন। অভিযান চলাকালীন লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে ধারণক্ষমতার অতিরিক্ত ও সম্পূর্ণ অবৈধভাবে যাত্রী পরিবহন করার সময় একটি স্টিল বডি ট্রলারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ট্রলারের চালক/সহকারী একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

আরও পড়ুনঃ  বগুড়ার ধুনটে যমুনায় ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ নারী শ্রমিক