Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তবর্তী ঘিলাতৈল গ্রামে মানবপাচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় একটি চক্র মানবপাচারের সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মনসুর মেম্বার, তার ছেলে সুজন ও তার ভাই মনা মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মানবপাচার সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে কিংবা কাউকে আটক করা হলে মনসুর মেম্বার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি “মীমাংসা” করার কথা বলে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  অসহায় মানুষের পাশে নজিপুর সিটি ডায়াগনস্টিক সেন্টার

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সীমান্ত এলাকায় নারী-পুরুষ পাচারের অভিযোগ নতুন নয়। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল বলছে, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরপেক্ষ তদন্ত ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

আপডেটের সময়: ০৮:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তবর্তী ঘিলাতৈল গ্রামে মানবপাচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় একটি চক্র মানবপাচারের সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মনসুর মেম্বার, তার ছেলে সুজন ও তার ভাই মনা মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মানবপাচার সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে কিংবা কাউকে আটক করা হলে মনসুর মেম্বার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি “মীমাংসা” করার কথা বলে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স: ভোলায় ১ কেজি গাঁজাসহ আটক ১

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সীমান্ত এলাকায় নারী-পুরুষ পাচারের অভিযোগ নতুন নয়। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল বলছে, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরপেক্ষ তদন্ত ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ