
শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন: মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মোছা. নার্গিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. গোলাম রাব্বানী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিমানুর রহমান, প্রধান শিক্ষক, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়; এটি মানুষের আত্মমর্যাদা, সচেতনতা, দক্ষতা ও জীবনমান উন্নয়নের অন্যতম মূল ভিত্তি। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাক্ষরতার আলো ছড়িয়ে বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমদ শিবলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, এস এম জিল্লুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
প্রতিবেদকের নাম 


















