
উলিপুর উপজেলা প্রতিনিধিঃ মোঃ হাসিবুর রহমান
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো: জাকির হোসেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা(অ:দা:) উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরিফ এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) এস.এম.মেহেদী হাসান,উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শওকত আলি সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মো: আবুল কালাম আজাদ, উপ- সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরমোঃ আশরাফুল আলম সহ অনেকে।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রতিবেদকের নাম 



















