Dhaka ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

পবা, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় চুরি যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় চোরাই ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। বিষয়টি ভ্যানের মালিক পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ভ্যানটি উদ্ধার ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পবা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সহায়তায় মধুসূদনপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুনজিল আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা

পরে গ্রেপ্তার মুনজিল আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে রেজাউল করিম (৩৩)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মুনজিল আলী এলাকায় সংঘটিত ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পবা, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় চুরি যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় চোরাই ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। বিষয়টি ভ্যানের মালিক পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ভ্যানটি উদ্ধার ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পবা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সহায়তায় মধুসূদনপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুনজিল আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা

পরে গ্রেপ্তার মুনজিল আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে রেজাউল করিম (৩৩)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মুনজিল আলী এলাকায় সংঘটিত ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ