Dhaka ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৩ সময় দেখুন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ
বৃহস্পতিবার তিনি জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন। এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে যাওয়া, চলাচলে বিঘ্ন সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাবসহ নিত্যদিনের জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং তাদের দুর্ভোগের অবসান ঘটবে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদলের হেল্প ডেস্ক
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

আপডেটের সময়: ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ
বৃহস্পতিবার তিনি জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন। এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে যাওয়া, চলাচলে বিঘ্ন সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাবসহ নিত্যদিনের জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং তাদের দুর্ভোগের অবসান ঘটবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে রাতভর মোবাইল কোর্ট: মাদকাসক্তের এক বছর কারাদণ্ড, জুয়ার আসর উচ্ছেদ