Dhaka ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ঈদগাঁওতে মদ্যপ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬ মৌলভীবাজারে জমিজমার বিরোধে ভাইকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুর বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও রাস্তা ব্যবসার জন্য নয় মানুষের চলাচলের জন্য: ডা. শফিকুর রহমান চট্টগ্রাম চেম্বার অব কমার্সে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ৯০টিরও বেশি দেশ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন

বেইলি সেতুর জরুরি মেরামতকাজে সাড়ে তিন দিন বন্ধ থাকবে মোড়েলগঞ্জ ফেরিঘাট

মাহাদী হাসান অন্তর, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট সড়ক বিভাগের অধীন সাইনবোর্ড–মোড়েলগঞ্জ–রায়েন্দা–শরণখোলা (আর-৭৭৩) আঞ্চলিক মহাসড়কের ১৭তম কিলোমিটারে অবস্থিত মোড়েলগঞ্জ ফেরিঘাটে বেইলি সেতুর উভয় পাশের ডেক উত্তোলন এবং বারইখালী প্রান্তের পন্টুনের জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৫ জুলাই ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোড়েলগঞ্জ ফেরিঘাটে সকল প্রকার ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্ধারিত মেরামতকাজ শেষ হওয়ার পর ৫ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে যথারীতি ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহারে বেইলি সেতুর ডেক ও বারইখালী প্রান্তের পন্টুনে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ মেরামতকাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে

ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় মোড়েলগঞ্জ, শরণখোলা ও আশপাশের এলাকার যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সড়ক বিভাগ।

আরও পড়ুনঃ  ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসরাফুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে মেরামতকাজ চলাকালে জনসাধারণের সহযোগিতা কামনা করে নির্ধারিত সময় পর্যন্ত ফেরিঘাট বন্ধ থাকার বিষয়টি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

বেইলি সেতুর জরুরি মেরামতকাজে সাড়ে তিন দিন বন্ধ থাকবে মোড়েলগঞ্জ ফেরিঘাট

আপডেটের সময়: ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট সড়ক বিভাগের অধীন সাইনবোর্ড–মোড়েলগঞ্জ–রায়েন্দা–শরণখোলা (আর-৭৭৩) আঞ্চলিক মহাসড়কের ১৭তম কিলোমিটারে অবস্থিত মোড়েলগঞ্জ ফেরিঘাটে বেইলি সেতুর উভয় পাশের ডেক উত্তোলন এবং বারইখালী প্রান্তের পন্টুনের জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৫ জুলাই ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোড়েলগঞ্জ ফেরিঘাটে সকল প্রকার ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্ধারিত মেরামতকাজ শেষ হওয়ার পর ৫ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে যথারীতি ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

আরও পড়ুনঃ  জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহারে বেইলি সেতুর ডেক ও বারইখালী প্রান্তের পন্টুনে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ মেরামতকাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় মোড়েলগঞ্জ, শরণখোলা ও আশপাশের এলাকার যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সড়ক বিভাগ।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে জমিজমার বিরোধে ভাইকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫