Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৩ সময় দেখুন

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। আর্থিক ও শারীরিক সীমাবদ্ধতা যেন তার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য এই শিক্ষার্থীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। ​সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন: সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

​তিনি ভবিষ্যতে দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ​জেলা প্রশাসকের কাছ থেকে এই মানবিক সহায়তা পেয়ে দিদারুল ইসলাম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সহযোগিতা ও সান্ত্বনা তার উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনেক বড় অনুপ্রেরণা জোগাবে। ​অনুষ্ঠানে দিদারুল ইসলাম ও জেলা প্রশাসক ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সংসদে নতুন বাজেট পাস, বুধবার থেকে কার্যকর
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম

আপডেটের সময়: ০৬:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। আর্থিক ও শারীরিক সীমাবদ্ধতা যেন তার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য এই শিক্ষার্থীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। ​সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন: সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা ৬ লক্ষাধিক শিশু

​তিনি ভবিষ্যতে দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ​জেলা প্রশাসকের কাছ থেকে এই মানবিক সহায়তা পেয়ে দিদারুল ইসলাম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সহযোগিতা ও সান্ত্বনা তার উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনেক বড় অনুপ্রেরণা জোগাবে। ​অনুষ্ঠানে দিদারুল ইসলাম ও জেলা প্রশাসক ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাস্তা ব্যবসার জন্য নয় মানুষের চলাচলের জন্য: ডা. শফিকুর রহমান