Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২১ সময় দেখুন

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: মোঃ মিজানুর রহমান: সারাদেশের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতেও আজ  বৃহস্পতিবার (২ জুলাই) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে প্রথম দিন কোনো ধরনের অপ্রীতিকর বা বিরূপ ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাঙ্গুনিয়ায় এবার এইচএসসি ও আলিম মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ১৮১ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ হাজার ৯৭৮ জন (নিয়মিত ১,৩৮৮ জন ও অনিয়মিত ৫৯০ জন)। এছাড়া আলিম পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ২০৩ জন (নিয়মিত ১৯৮ জন ও অনিয়মিত ৫ জন) তবে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন উপজেলার ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১,৫১৬ জন।

আরও পড়ুনঃ  ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১,২৭২ জন উপস্থিত এবং ৪৩ জন অনুপস্থিত ছিলেন। অন্যদিকে আলিম পরীক্ষায় ১৯৮ জন উপস্থিত ও ৩ জন অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রথম দিনে ১,৪৭০ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ৪৬ জন অনুপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো বিরূপ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, কেন্দ্র সচিব, শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  মোংলায় স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী

আপডেটের সময়: ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: মোঃ মিজানুর রহমান: সারাদেশের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতেও আজ  বৃহস্পতিবার (২ জুলাই) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে প্রথম দিন কোনো ধরনের অপ্রীতিকর বা বিরূপ ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাঙ্গুনিয়ায় এবার এইচএসসি ও আলিম মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ১৮১ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ হাজার ৯৭৮ জন (নিয়মিত ১,৩৮৮ জন ও অনিয়মিত ৫৯০ জন)। এছাড়া আলিম পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ২০৩ জন (নিয়মিত ১৯৮ জন ও অনিয়মিত ৫ জন) তবে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন উপজেলার ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১,৫১৬ জন।

আরও পড়ুনঃ  বেইলি সেতুর জরুরি মেরামতকাজে সাড়ে তিন দিন বন্ধ থাকবে মোড়েলগঞ্জ ফেরিঘাট