Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৭ সময় দেখুন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ  ​বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিতরণকৃত আধুনিক ও উন্নত কৃষি উপকরণগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলতে হবে।

আরও পড়ুনঃ  একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না

​অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন প্রজাতির বনজ-ফলজ গাছ এবং সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরক মামলায়, আওয়ামী লীগ নেতা গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ

আপডেটের সময়: ০৯:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ  ​বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিতরণকৃত আধুনিক ও উন্নত কৃষি উপকরণগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলতে হবে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

​অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন প্রজাতির বনজ-ফলজ গাছ এবং সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে নিহত সানজিদার পাশে বিএনপি: জেলা আহ্বায়ক সাইফুর রহমানের আর্থিক সহায়তা প্রদান