Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫৩ সময় দেখুন

রিপন আহমদ-মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করা মো. মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্ম‚লে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্ম‚ল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।” তিনি মাদক প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি ও এর প্রতিকারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পুলিশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা : “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক এস.এ চৌধুরী জয়, আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার,  রিপন আহমেদ, জ্যোর্তিময় চক্রবর্ত্তী, শাহ মো: ফজলুর রহমান,  নাসরিন আক্তার প্রিয়া, শায়েক আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান (সাব্বির), রিপন আহমদ-২, স্বরণ সিং, জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীন। এ সময় আরো বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

আপডেটের সময়: ০৬:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

রিপন আহমদ-মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করা মো. মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্ম‚লে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্ম‚ল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।” তিনি মাদক প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি ও এর প্রতিকারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পুলিশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা : “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক এস.এ চৌধুরী জয়, আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার,  রিপন আহমেদ, জ্যোর্তিময় চক্রবর্ত্তী, শাহ মো: ফজলুর রহমান,  নাসরিন আক্তার প্রিয়া, শায়েক আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান (সাব্বির), রিপন আহমদ-২, স্বরণ সিং, জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীন। এ সময় আরো বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ