
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগামী ১২ই সেপ্টেম্বর বগুড়ার ধুনট উপজেলায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরসূচি অনুযায়ী ওই দিন আয়োজিত গণসংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। আজ (৯ সেপ্টেম্বর) বিকেলে ধুনট থানা কর্মকর্তার হাতে লিখিত চিঠি প্রদান করে এই আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। চিঠি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারি, পৌর জামায়াতের আমীর ও সেক্রেটারি এবং সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। প্রশাসনের সাথে মতবিনিময় শেষে নেতৃবৃন্দ জানান, সফর ও সমাবেশটি যেন অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আমীরে জামায়াতের এই আগমনকে কেন্দ্র করে ধুনটে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে আজ কেন্দ্রীয় আমীর যার স্মরণে বা উদ্দেশ্যে ধুনটে আগমন করছেন, তাঁর কবর যিয়ারত ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারতকালে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং এই সফরে আগত অতিথিদের বরণ করে নিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন তদারকি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ জানান, “কেন্দ্রীয় আমীরের এই সফর ধুনট উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের জন্য এক বিরাট আনন্দের বিষয়। সমাবেশ সফল করতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।” সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক শীর্ষনেতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল বাসেদ এবং ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আমিনুল ইসলাম মানিকপোটল গ্রাম পরিদর্শন করেন।এ সময় তাঁরা কবর জিয়ারতের স্থান, আশপাশের এলাকা এবং আগত নেতাকর্মীদের অবস্থান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন। সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তাঁরা খোঁজখবর নেন। স্থানীয় জামায়াত নেতারা জানান, ডা. শফিকুর রহমানের এ সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করছেন। উল্লেখ্য, শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারতকে কেন্দ্র করে জামায়াতের আমীরের এ সফর স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
প্রতিবেদকের নাম 


















