Dhaka ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালপুরে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: মামলা দায়ের গাইবান্ধায় মাদরাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পদ্মা ব্যারেজ প্রকল্প আগামী বছর উদ্বোধন: পানি সম্পদমন্ত্রী বাঁশখালীতে অসহায় বৃদ্ধা বিধবার জন্য নির্মিত হলো নতুন ঘর হয় আমি থাকব না হয় হাসপাতালে অনিয়ম দুর্নীতি থাকবে:  স্বাস্থ্যমন্ত্রী ৩৫০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড আত্মপরিচয়ের খোঁজে পৌনে দুই শ বছর

পত্নীতলায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল সহ আটক ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কয়েক লাখ টাকার মূল্যের চোরাই মালামাল উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যে, গত ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার ঘোষ নগর ইউনিয়নের গগনপুর বাজারে অবস্থিত মোঃ হাবু হোসেনের “হাবু ফার্নিচার ” দোকানের পিছনে টিনের চাল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। এ সময় একটি ফাইবার ইন্টারনেট কেবল, জয়েন্ট মেশিন সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে ঐ সময় পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।মামলা তদন্তের ধারাবাহিকতায় (১১ সেপ্টেম্বর ২০২৬) শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেবের নেতৃত্বে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও স্থানীয়দের সহায়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গগনপুর পূর্ব পাড়ার মৃত আবু তালেবের ছেলে মোঃ মাহমুদুল হক (৫২), উভয় থানা -পত্নীতলা, জেলা- নওগাঁ কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের হাওয়াই রোডে, মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে থাকা চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ফাইবার ইন্টারনেট কেবল, জয়েন্ট মেশিন, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়াও একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিইস রাউটার উদ্ধার করে জব্দ করা হয়েছে।পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের হাওয়াতে আনা হয়েছে। চুরি হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানে প্রশংসা করে বলেন, চুরির ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। দ্রুত আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের মাধ্যমে পুলিশ এলাকা বাসীর আস্থা অর্জন করেছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

পত্নীতলায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল সহ আটক ২

আপডেটের সময়: ০৪:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কয়েক লাখ টাকার মূল্যের চোরাই মালামাল উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যে, গত ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার ঘোষ নগর ইউনিয়নের গগনপুর বাজারে অবস্থিত মোঃ হাবু হোসেনের “হাবু ফার্নিচার ” দোকানের পিছনে টিনের চাল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। এ সময় একটি ফাইবার ইন্টারনেট কেবল, জয়েন্ট মেশিন সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে ঐ সময় পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।মামলা তদন্তের ধারাবাহিকতায় (১১ সেপ্টেম্বর ২০২৬) শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেবের নেতৃত্বে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও স্থানীয়দের সহায়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গগনপুর পূর্ব পাড়ার মৃত আবু তালেবের ছেলে মোঃ মাহমুদুল হক (৫২), উভয় থানা -পত্নীতলা, জেলা- নওগাঁ কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের হাওয়াই রোডে, মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে থাকা চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ফাইবার ইন্টারনেট কেবল, জয়েন্ট মেশিন, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়াও একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিইস রাউটার উদ্ধার করে জব্দ করা হয়েছে।পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের হাওয়াতে আনা হয়েছে। চুরি হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানে প্রশংসা করে বলেন, চুরির ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। দ্রুত আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের মাধ্যমে পুলিশ এলাকা বাসীর আস্থা অর্জন করেছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ