Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

প্রতিবন্ধীদের কথা শুনলেন জাইমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন,“প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা ভাবা নয়, বরং পুরো সমাজের জন্য সমান ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী

বিএনপি আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ—শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে’ শীর্ষক অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান ইউনিভার্সাল ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ইউনিভার্সাল ডিজাইন এমন একটি ধারণা, যা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নয়; শিশু, বয়স্ক, প্র্যাম ব্যবহারকারীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও নিরাপদ করে তোলে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, নানান সীমাবদ্ধতা ও কষ্টের মধ্যেও আপনারা যে সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, তা দেশ ও জাতির জন্য গর্বের। আমরা চাই আপনারা আরো এগিয়ে আসুন, নেতৃত্ব দিন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই—ইনশাআল্লাহ। মতবিনিময়কালে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধার অভাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবন্ধীদের কথা শুনলেন জাইমা

আপডেটের সময়: ০৯:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন,“প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা ভাবা নয়, বরং পুরো সমাজের জন্য সমান ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

বিএনপি আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ—শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে’ শীর্ষক অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান ইউনিভার্সাল ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ইউনিভার্সাল ডিজাইন এমন একটি ধারণা, যা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নয়; শিশু, বয়স্ক, প্র্যাম ব্যবহারকারীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও নিরাপদ করে তোলে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, নানান সীমাবদ্ধতা ও কষ্টের মধ্যেও আপনারা যে সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, তা দেশ ও জাতির জন্য গর্বের। আমরা চাই আপনারা আরো এগিয়ে আসুন, নেতৃত্ব দিন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই—ইনশাআল্লাহ। মতবিনিময়কালে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধার অভাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি চালক নিহত