Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

জুলাই বিপ্লবে পরিবর্তন বাস্তবে রূপ নেবে আজ : ডা. শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩২ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে: জামায়াত আমির ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি নির্বাচনে এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যে পরিবর্তন এসেছে, সেটি আজ বাস্তবে রূপ নেবে। আজ বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদী শাসনের সাড়ে ১৫ বছরে যারা সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, জীবনের বিনিময়ে আজ এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছেন- আমি প্রথমে সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহতাআলা তাদের শহীদী মর্যাদা দান করুন। যারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আত্মত্যাগ করেছেন, আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহতাআলা যেন তাদের জান্নাতের নেয়ামত দান করেন, যোগ করেন তিনি জামায়াত আমির বলেন শহীদ ও আহতদের বুক চিতিয়ে লড়াইয়ের ফলেই আজকের বাংলাদেশ। তারা যদি সেদিন জীবন না দিতেন, আহত না হতেন, তাহলে আজ ১২ তারিখে ভোট হওয়ার কথা ছিল না। মহান স্রষ্টার হুকুমেই সারাবিশ্বে সবকিছু পরিচালিত হয়। আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে ২০২৪ সালে এমন ঘটনা ঘটবে, অথচ সেটাই বাস্তবে রূপ নিয়েছে।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

‎নির্বাচনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আগে যখন নির্বাচন হতো, তখন আমার মতো দলের নেতারা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জেলে ছিলেন। আমিও জেলে ছিলাম। কেউ ৬ মাস বা ৭ মাস আগেও চিন্তা করতে পারেনি যে এমন একটা অবস্থা তৈরি হবে। কিন্তু বাস্তবতা পরিবর্তিত হয়েছে। জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, জাতি জুলাইকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। যারা সম্মান করবে না, তারা অকৃতজ্ঞ হবে। এত বড় একটা বিপদ, সংকট থেকে আল্লাহতাআলা জাতিকে মুক্তি দিয়েছেন। সেই বীরদের প্রতি সম্মান দেখাতেই হবে। শফিকুর রহমান জানান, চলমান নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের নীতি ও ইশতেহার ঘোষণা করেছে এবং জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই বিপ্লবে পরিবর্তন বাস্তবে রূপ নেবে আজ : ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৭:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে: জামায়াত আমির ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি নির্বাচনে এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যে পরিবর্তন এসেছে, সেটি আজ বাস্তবে রূপ নেবে। আজ বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদী শাসনের সাড়ে ১৫ বছরে যারা সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, জীবনের বিনিময়ে আজ এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছেন- আমি প্রথমে সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহতাআলা তাদের শহীদী মর্যাদা দান করুন। যারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আত্মত্যাগ করেছেন, আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহতাআলা যেন তাদের জান্নাতের নেয়ামত দান করেন, যোগ করেন তিনি জামায়াত আমির বলেন শহীদ ও আহতদের বুক চিতিয়ে লড়াইয়ের ফলেই আজকের বাংলাদেশ। তারা যদি সেদিন জীবন না দিতেন, আহত না হতেন, তাহলে আজ ১২ তারিখে ভোট হওয়ার কথা ছিল না। মহান স্রষ্টার হুকুমেই সারাবিশ্বে সবকিছু পরিচালিত হয়। আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে ২০২৪ সালে এমন ঘটনা ঘটবে, অথচ সেটাই বাস্তবে রূপ নিয়েছে।

আরও পড়ুনঃ  ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল

‎নির্বাচনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আগে যখন নির্বাচন হতো, তখন আমার মতো দলের নেতারা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জেলে ছিলেন। আমিও জেলে ছিলাম। কেউ ৬ মাস বা ৭ মাস আগেও চিন্তা করতে পারেনি যে এমন একটা অবস্থা তৈরি হবে। কিন্তু বাস্তবতা পরিবর্তিত হয়েছে। জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, জাতি জুলাইকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। যারা সম্মান করবে না, তারা অকৃতজ্ঞ হবে। এত বড় একটা বিপদ, সংকট থেকে আল্লাহতাআলা জাতিকে মুক্তি দিয়েছেন। সেই বীরদের প্রতি সম্মান দেখাতেই হবে। শফিকুর রহমান জানান, চলমান নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের নীতি ও ইশতেহার ঘোষণা করেছে এবং জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো