Dhaka ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ সিরাজগঞ্জ সদরে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও কাজ না করেই সাড়ে ৬ কোটি টাকার বিল! লোডশেডিংয়ে বাড়ছে জেনারেটর ব্যবহার বাড়ছে খরচের বোঝাও

চিলমারী দুইটি ব্রীজের সংযোগ রাস্তায় ধ্বস,জনভোগান্তি চরমে

আবু ওবায়দুল হক খাজা: চিলমারী, ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারীতে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তদারকি এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কারনে ৬০ মিটার দীর্ঘ আকালুর ঘাট ব্রীজের একাংশ ধ্বসে গেছে। মাচাবান্দাগামী অপর ব্রীজের সংযোগ রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উপজেলা সদরের আসা যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্ট হয়েছে। ফলে রাস্তা দুটি দিয়ে যান-বাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সহ যাতায়াতকারী সাধারন মানুষেরা দূর্ভোগে পড়েছেন। ৮ মে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,মিনা বাজার থেকে আকালুর ঘাট হয়ে শরীফেরহাট গামী নতুন ব্রিজের সংযোগ রাস্তার মাটি ধ্বসে হেরিং বোন বন্ড ভেঙ্গে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাধারন মানুষের নিবিঘ্নে যাতায়াত সহ যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । রাস্তাটিতে ধ্বস দেখা দেওয়ায শরীফেরহাট মিনা বাজার, পাত্রখাতা, কাশিমবাজার সহ বজরা এলাকার হাজারও মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অপর দিকে মাচবান্দা হয়ে উপজেলা সদরগামী অপেক্ষাকৃত কম প্রস্ত বিশিষ্ট ব্রীজের সংযোগ রাস্তাটিও একই ভাবে ধ্বসে গেছে। চাকরিজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি থেকে শুরু করে স্কুলগামী সবাই এ রাস্তা দুইটি দিয়ে চলাচল করে। উপজেলা সদর সহ ব্যবসায়িক হাট হিসেবে খ্যাত জোড়গাছ হাটে নিত্যপণ্য দ্রব্য কেনা-বেচা করতে রাস্তা ২ টি দিয়েই যাতায়াত করে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

আইডিয়াল স্কুলের জনৈক শিক্ষক সুমন এ প্রতিনিধিকে বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তা দিয়ে তাদের চলতে খুবই সমস্যা হয় ও প্রায়শঃই গাড়ি দুর্ঘটনায় পড়তে হয়। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ব্রীজটি নির্মাণ ও সংযোগ রাস্তাটি পাকা করার সময় বিগত পতিত সরকারের আমলে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এমনকি অর্ন্তবর্তি সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী কাজটির শেষাংশে দায়িত্ব পেলেও তার কাজে ঠিকাদার প্রীতির কারনেই মান-সম্মত ভাবে কাজটি সম্পন্ন করা হয়নি বলেও অভিযোগ শোনা যায়। এলাকাবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তাটি অতি দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেল প্রকৌশলী জুলফিকার আলী জানান, ব্রীজের সংযোগ রাস্তাটি সম্পূর্ণ ভাবে বালি দিয়ে তৈরী হওয়ায় হেড়িং বোন বন্ড রাস্তাটিতে ধ্বস দেখা দিয়েছে। তিনি রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল- জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

চিলমারী দুইটি ব্রীজের সংযোগ রাস্তায় ধ্বস,জনভোগান্তি চরমে

আপডেটের সময়: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

আবু ওবায়দুল হক খাজা: চিলমারী, ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারীতে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তদারকি এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কারনে ৬০ মিটার দীর্ঘ আকালুর ঘাট ব্রীজের একাংশ ধ্বসে গেছে। মাচাবান্দাগামী অপর ব্রীজের সংযোগ রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উপজেলা সদরের আসা যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্ট হয়েছে। ফলে রাস্তা দুটি দিয়ে যান-বাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সহ যাতায়াতকারী সাধারন মানুষেরা দূর্ভোগে পড়েছেন। ৮ মে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,মিনা বাজার থেকে আকালুর ঘাট হয়ে শরীফেরহাট গামী নতুন ব্রিজের সংযোগ রাস্তার মাটি ধ্বসে হেরিং বোন বন্ড ভেঙ্গে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাধারন মানুষের নিবিঘ্নে যাতায়াত সহ যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । রাস্তাটিতে ধ্বস দেখা দেওয়ায শরীফেরহাট মিনা বাজার, পাত্রখাতা, কাশিমবাজার সহ বজরা এলাকার হাজারও মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অপর দিকে মাচবান্দা হয়ে উপজেলা সদরগামী অপেক্ষাকৃত কম প্রস্ত বিশিষ্ট ব্রীজের সংযোগ রাস্তাটিও একই ভাবে ধ্বসে গেছে। চাকরিজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি থেকে শুরু করে স্কুলগামী সবাই এ রাস্তা দুইটি দিয়ে চলাচল করে। উপজেলা সদর সহ ব্যবসায়িক হাট হিসেবে খ্যাত জোড়গাছ হাটে নিত্যপণ্য দ্রব্য কেনা-বেচা করতে রাস্তা ২ টি দিয়েই যাতায়াত করে।

আরও পড়ুনঃ  রাজশাহী-দুর্গাপুর যোগাযোগের একমাত্র সড়কে খানাখন্দ হাঁটুঞ্জলে চরম দুর্ভোগ

আইডিয়াল স্কুলের জনৈক শিক্ষক সুমন এ প্রতিনিধিকে বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তা দিয়ে তাদের চলতে খুবই সমস্যা হয় ও প্রায়শঃই গাড়ি দুর্ঘটনায় পড়তে হয়। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ব্রীজটি নির্মাণ ও সংযোগ রাস্তাটি পাকা করার সময় বিগত পতিত সরকারের আমলে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এমনকি অর্ন্তবর্তি সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী কাজটির শেষাংশে দায়িত্ব পেলেও তার কাজে ঠিকাদার প্রীতির কারনেই মান-সম্মত ভাবে কাজটি সম্পন্ন করা হয়নি বলেও অভিযোগ শোনা যায়। এলাকাবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তাটি অতি দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেল প্রকৌশলী জুলফিকার আলী জানান, ব্রীজের সংযোগ রাস্তাটি সম্পূর্ণ ভাবে বালি দিয়ে তৈরী হওয়ায় হেড়িং বোন বন্ড রাস্তাটিতে ধ্বস দেখা দিয়েছে। তিনি রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  টিম জার্নালিস্টের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমদ