Dhaka ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ সিরাজগঞ্জ সদরে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও কাজ না করেই সাড়ে ৬ কোটি টাকার বিল! লোডশেডিংয়ে বাড়ছে জেনারেটর ব্যবহার বাড়ছে খরচের বোঝাও

কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১২টায় কাউনিয়ার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা সাংবাদিকগণ সমাজের আয়না—গণমানুষের বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের দায়িত্ব। আপনাদের মাধ্যমেই আমার নির্বাচনী ইশতেহার বালাপাড়াবাসীর সামনে উপস্থাপন করছি।
তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত তিনটি নির্বাচনে বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩ বার জয়ী হয়ে (হ্যাট্রিক) মেম্বার হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার স্বপ্ন বালাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।
সভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো— দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান কমিউনিটি ক্লিনিক ও টিকাদান সেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন ওয়ার্ডভিত্তিক ক্লাব গঠন ও ক্রীড়া-সংস্কৃতির প্রসার বাসস্ট্যান্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ গ্রাম আদালতের ফি প্রত্যাহার করে দরিদ্রদের জন্য বিনামূল্যে ন্যায় বিচার প্রাপ্তি বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ
নারীদের জন্য বিশেষ কোটা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি  ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন।
সবশেষে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনের পক্ষে ইউনিয়ন বাসী রায় দিবেন।

আরও পড়ুনঃ  ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে

মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তি আবেদ আলী,সাবেক ইউপি সদস্য আরমান আলী,ব্যবসায়ী আব্দুল মজিদ,সহকারী শিক্ষক মকবুল হোসেন শিরিন আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম সাগর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেটের সময়: ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১২টায় কাউনিয়ার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা সাংবাদিকগণ সমাজের আয়না—গণমানুষের বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের দায়িত্ব। আপনাদের মাধ্যমেই আমার নির্বাচনী ইশতেহার বালাপাড়াবাসীর সামনে উপস্থাপন করছি।
তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত তিনটি নির্বাচনে বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩ বার জয়ী হয়ে (হ্যাট্রিক) মেম্বার হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার স্বপ্ন বালাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।
সভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো— দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান কমিউনিটি ক্লিনিক ও টিকাদান সেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন ওয়ার্ডভিত্তিক ক্লাব গঠন ও ক্রীড়া-সংস্কৃতির প্রসার বাসস্ট্যান্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ গ্রাম আদালতের ফি প্রত্যাহার করে দরিদ্রদের জন্য বিনামূল্যে ন্যায় বিচার প্রাপ্তি বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ
নারীদের জন্য বিশেষ কোটা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি  ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন।
সবশেষে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনের পক্ষে ইউনিয়ন বাসী রায় দিবেন।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে অনুমোদনহীন তোয়াউমুন বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশু খাদ্য

মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তি আবেদ আলী,সাবেক ইউপি সদস্য আরমান আলী,ব্যবসায়ী আব্দুল মজিদ,সহকারী শিক্ষক মকবুল হোসেন শিরিন আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম সাগর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান