Dhaka ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ভারতের সাথে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশের স্টিকার ক্যাম্পেইন

শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ১৯ জুন, শুক্রবার সকালে রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও জনগণের কল্যাণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা ধারণ করে চট্টগ্রাম নগরকে আরও আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নগর উন্নয়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী

পরে তিনি রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এ সময় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ১ যুগ ধরে প্রভাবশালী বাবুল মিয়ার বেপরোয়া ড্রেজার ব্যবসা
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

আপডেটের সময়: ০৯:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ১৯ জুন, শুক্রবার সকালে রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও জনগণের কল্যাণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা ধারণ করে চট্টগ্রাম নগরকে আরও আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নগর উন্নয়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  মান্দায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস২০২৬ পালিত

পরে তিনি রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এ সময় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি