
আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
“Literacy for people, the planet and property” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, “সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের একটি মৌলিক মানবাধিকার। অর্থনৈতিক ও সামাজিক অনগ্রসরতাসহ যে কোনো সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার আলো অর্জন করা।”
তিনি আরও উল্লেখ করেন, মানুষের আত্মক্ষমতায়ন নিশ্চিত করতে এবং একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে সাক্ষরতার রূপান্তরমূলক ভূমিকা অপরিহার্য। পরিবেশ রক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা র্যালী ও পরবর্তী আলোচনা সভায় অংশ নেন। সভায় বক্তারা টাঙ্গাইল জেলাকে শতভাগ সাক্ষরতার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 




















