Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে দ্বিতীয় আউটার রিং রোড চালু হবে ডিসেম্বরে

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু প্রান্ত থেকে কালুরঘাট শিল্পাঞ্চল হয়ে কালুরঘাট সেতু পর্যন্ত নয় কিলোমিটার দীর্ঘ বাধ কাম আউটার রিং রোড এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে মোট প্রকল্পের ৯৮% কাজ সম্পন্ন হয়েছে বলে জানা যায়। শাহ আমানত সেতু প্রান্তের বাকলিয়া কলেজ এলাকার কিছু অংশ এবং কালুরঘাট সেতু অংশে সামান্য কিছু কাজ এখনো বাকি রয়েছে তার মধ্যে বাফুলিয়া কলেজ এলাকায় যে পুকুরটি রয়েছে তা ভরাটের কাজ চলমান। কালুরঘাট সেতু এলাকায় কয়েকটি বাড়িঘর উচ্ছেদ ও ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে খুব তাড়াতাড়ি এসব কাজ সম্পন্ন করে পুরো সড়কটিতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

তথ্যসূত্রে জানা যায় ২৭৭৯ কোটি টাকা ব্যায়ে গ্রহণ কৃত প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ মেগা প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম মহানগর এলাকায় যান চলাচলে গতি এবং জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সড়কের পাশাপাশি ১২ সুইজগেট নির্মাণ করা হয়েছে এই প্রকল্পে। এর মধ্যে রাজাকালী ও চাক্তাই খালের মুখে দুইটি গুরুত্বপূর্ণ সুইচগেটও রয়েছে। ২০১৭ সালে প্রকল্পটির কাজ শুরু হয় পরবর্তীতে করোনা পরিস্থিতিতে মাঝখানে প্রায় দুই বছর প্রকল্পের কাজ বন্ধ থাকে। এরপর পর সরকারি অর্থ ছাড়ের বিলম্ব হওয়ায় প্রকল্পের কাজ অনেকটা ব্যাহত হয়। পরবর্তীতে দুই দফায় প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল গত বছরের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা থাকলেও মাঠ পর্যায়ে নানা সীমাবদ্ধতার কারণে প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে তথ্য দিতে অপারগতা, এলডিডিপি প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

তৃতীয় দফায় আরো ছয় মাস প্রকল্পের কাজের মেয়াদ বাড়িয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এবং আগামী মাসে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে বার্তা বিচিত্রাকে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন। তিনি আরো বলেন এই সড়কটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম মহানগর এর যান চলাচলে গতি আসবে এবং মাত্র ২০ মিনিটে নিউমার্কেট এলাকা থেকে কালুরঘাট যাওয়া সম্ভব হবে। এই আওটার রিংরোডে নগরীর অধিকাংশ যানবাহন চলাচল করলে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত চলাচল করা যানবাহনগুলোতে আরো গতি চলে আসবে। নগরীর যানজটে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে এটি দ্বিতীয় আউটার রিং রোড হিসেবে পুরোদমে চালু হয়ে গেলে নগরের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ হতে পারে বলে সাধারণ মানুষের ধারণা। ব্যাংকার মোজাফফর আহমদ বলেন নগরীতে যারা বসবাস করে যানজট ও বিভিন্ন সমস্যার কারণে হতাশ তার মধ্যে আউটার রিং রোডটি চালু হলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে নগরীর অনেক মানুষ এই সড়কে বেড়াতে যাবে কারণ কর্ণফুলী নদী এতে সংযুক্ত রয়েছে। নদীর পাশ গড়া সড়ক হওয়াই পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলেও তিনি ধারণা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

চট্টগ্রামে দ্বিতীয় আউটার রিং রোড চালু হবে ডিসেম্বরে

আপডেটের সময়: ১২:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু প্রান্ত থেকে কালুরঘাট শিল্পাঞ্চল হয়ে কালুরঘাট সেতু পর্যন্ত নয় কিলোমিটার দীর্ঘ বাধ কাম আউটার রিং রোড এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে মোট প্রকল্পের ৯৮% কাজ সম্পন্ন হয়েছে বলে জানা যায়। শাহ আমানত সেতু প্রান্তের বাকলিয়া কলেজ এলাকার কিছু অংশ এবং কালুরঘাট সেতু অংশে সামান্য কিছু কাজ এখনো বাকি রয়েছে তার মধ্যে বাফুলিয়া কলেজ এলাকায় যে পুকুরটি রয়েছে তা ভরাটের কাজ চলমান। কালুরঘাট সেতু এলাকায় কয়েকটি বাড়িঘর উচ্ছেদ ও ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে খুব তাড়াতাড়ি এসব কাজ সম্পন্ন করে পুরো সড়কটিতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার