Dhaka ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, আহত ২, ছুটি ঘোষণা ৪১ কারখানায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় পোশাকশ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক নারীসহ দুই শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ৪১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একই সময়ে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ২৪৭ শিক্ষার্থী

পরে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

আরও পড়ুনঃ  লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

এ ঘটনায় আলমগীর ও রাজিয়া নামে দুই শ্রমিক আহত হন। তাঁদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। আহত নারী শ্রমিক রাজিয়ার মাথায় রাবার বুলেট লাগায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে রাবার বুলেটে আহত দুই পোশাকশ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন নারী শ্রমিকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শ্রমিকেরা সকালে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন এবং পরে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের কারণে জামগড়া ও নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় ৪১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, আহত ২, ছুটি ঘোষণা ৪১ কারখানায়

আপডেটের সময়: ০৩:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় পোশাকশ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক নারীসহ দুই শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ৪১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একই সময়ে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ২৪৭ শিক্ষার্থী

পরে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত

এ ঘটনায় আলমগীর ও রাজিয়া নামে দুই শ্রমিক আহত হন। তাঁদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। আহত নারী শ্রমিক রাজিয়ার মাথায় রাবার বুলেট লাগায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে রাবার বুলেটে আহত দুই পোশাকশ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন নারী শ্রমিকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী