Dhaka ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬৭ সময় দেখুন

শহিদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলায় রূপসা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিরোপা আফরিন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিরোপা আফরিন পশ্চিম নন্দনপুর এলাকার মো. ফেরদৌস ওরফে লাদেনের মেয়ে।

 

এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআরবির একটি আভিযানিক দল রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি শিরোপা আফরিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআরবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শহিদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলায় রূপসা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিরোপা আফরিন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিরোপা আফরিন পশ্চিম নন্দনপুর এলাকার মো. ফেরদৌস ওরফে লাদেনের মেয়ে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

 

এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআরবির একটি আভিযানিক দল রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি শিরোপা আফরিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআরবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  অ'সময়ের টানা ৪'দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষি জমিতে ফলানো'ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি