Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে চরযশোরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জৈন্তাপুরে উন্নয়নের নতুন বার্তা পৌরসভা ঘোষণা ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরী লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ, হুঁশিয়ারি পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকে কোটি টাকার আমানতে গরমিলের অভিযোগ হেরোইন ও প্রাইভেটকার জব্দ: আটোয়ারীতে গ্রেপ্তার ৩ মিরপুরে টিকাদান কেন্দ্রে মুখোশধারীদের হামলা, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে পবা থানাধীন বড়গাছী বাজার এলাকার শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল আলী (২৪), পিতা মো. সালাম মন্ডল, সাং বড়গাছী পূর্বপাড়া; মো. দুলাল (৫০), পিতা মৃত মসলেম আলী, সাং শিরলিয়া এবং মো. সিরাজ আহমেদ (২০), পিতা মৃত বেলাল হোসেন, সাং বড়গাছী কারিগরপাড়া। তাদের সবার বাড়ি রাজশাহী জেলার পবা থানা এলাকায়।

আরও পড়ুনঃ  সিলেটে গাছের শত্রু বন বিভাগ

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় মাদকদ্রব্যের একটি চালান নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে—এমন তথ্য পায় এসআরবি-৫-এর সিপিএসসি।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বড়গাছী শেখপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক মো. রাসেল আলীর বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করা তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

পরে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্য তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয় মোট ৬১ কেজি গাঁজা। একই অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে পবা থানাধীন বড়গাছী বাজার এলাকার শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল আলী (২৪), পিতা মো. সালাম মন্ডল, সাং বড়গাছী পূর্বপাড়া; মো. দুলাল (৫০), পিতা মৃত মসলেম আলী, সাং শিরলিয়া এবং মো. সিরাজ আহমেদ (২০), পিতা মৃত বেলাল হোসেন, সাং বড়গাছী কারিগরপাড়া। তাদের সবার বাড়ি রাজশাহী জেলার পবা থানা এলাকায়।

আরও পড়ুনঃ  ​জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় মাদকদ্রব্যের একটি চালান নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে—এমন তথ্য পায় এসআরবি-৫-এর সিপিএসসি।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বড়গাছী শেখপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক মো. রাসেল আলীর বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করা তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  সুবর্ণচরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ ৬ দফা দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পরে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্য তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয় মোট ৬১ কেজি গাঁজা। একই অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  সালনায় শতবর্ষী ঝুঁকিপূর্ণ মহুয়াগাছ অপসারণ, স্বস্তিতে এলাকাবাসী