Dhaka ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত শিক্ষার্থী সংবর্ধনা থেকে জন্মাষ্টমী ও ফুটবল: তারাগঞ্জে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির দিনব্যাপী কর্মসূচি

রাঙ্গুনিয়ায় কবরস্থান দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমজম জামে মসজিদের কবরস্থান দখল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণ। তারা কবরস্থান দখলমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ জুন এক ভূমিদস্যু জোরপূর্বক মসজিদের কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে গাছ কেটে ফেলেন। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে কবরস্থানের সীমানা পুনঃস্থাপন করা হলেও রাতের অন্ধকারে আবারও সেই সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

আরও পড়ুনঃ  বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি এলাকাবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছেন। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর

মানববন্ধনে বক্তব্য রাখেন জমজম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম বাচা, হাবিব, জাকের হোসেন, রুবেল, হিরণ, আবু সৈয়দ, কোরবান আলী, জামাল উদ্দিন, বাদশা, রুবেল হোসেন, জাবেদ, আসিফ, টিপু, মাহবুবসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

বক্তারা অবিলম্বে কবরস্থানের জায়গা দখলমুক্ত করা, গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা এবং মিথ্যা মামলার নামে হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী

রাঙ্গুনিয়ায় কবরস্থান দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেটের সময়: ০৬:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমজম জামে মসজিদের কবরস্থান দখল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণ। তারা কবরস্থান দখলমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ জুন এক ভূমিদস্যু জোরপূর্বক মসজিদের কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে গাছ কেটে ফেলেন। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে কবরস্থানের সীমানা পুনঃস্থাপন করা হলেও রাতের অন্ধকারে আবারও সেই সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ'লীগ নেতা গ্রেপ্তার।