
মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে নগরীর সল্টক্রসিং এলাকা থেকে গণমিছিলটির নেতৃত্ব দেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি। মিছিলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর মুহাম্মদ আবুল মোকাররম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ, মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। বিকাল ৫ ঘটিকায় গণমিছিলটি সনখোলা ক্রসিং, বিজিএম হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আলী শাহ মসজিদের সামনে এসে শেষ হয়।
আমাদের দাবি:১/গণভোটের গণরায় বাস্তবায়ন
২/জুলাই গণহত্যার বিচার,বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন,৩/ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,৪/ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,৫ সংকীর্ণ দলীয়করণ বন্ধ চাই। গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রত্যয়ে রাজপথ মুখরিত হয়ে ওঠে
প্রতিবেদকের নাম 


















