Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

মোঃ শওকত আলীন, গরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও দেশ মাতৃকার কল্যাণ কামনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শামা ওবায়েদ ইসলাম, এমপি ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে জরুরি ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।তবে তিনি অনুষ্ঠানে যোগদান না করতে পরে দুঃখ প্রকাশ করেছেন এবং আগামীতে আপনাদের যে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ট্রাস্ট, নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডা. রনদা প্রসাদ সরকার।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেল ৫টার দিকে নগরকান্দা কেন্দ্রীয় কালীমন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরকান্দা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোটপার চত্বর ঘুরে আবার বাজার কেন্দ্রীয় কালি মন্দিরে এসে শেষ হয়।শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাক-ঢোল, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এবারের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাঁর বাণী ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত

উৎসবকে কেন্দ্র করে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ী এলাকায় দিনব্যাপী ছিল উৎসবের আমেজ। বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। নগরকান্দা বাজার মন্দির কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন ট্রাস্ট, পৌর ও উপজেলা শাখা, নগরকান্দা, ফরিদপুর যৌথভাবে এ মঙ্গল শোভাযাত্রা ও জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে।

আরও পড়ুনঃ  জয়ন্তী মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী

আপডেটের সময়: ১০:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শওকত আলীন, গরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও দেশ মাতৃকার কল্যাণ কামনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শামা ওবায়েদ ইসলাম, এমপি ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে জরুরি ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।তবে তিনি অনুষ্ঠানে যোগদান না করতে পরে দুঃখ প্রকাশ করেছেন এবং আগামীতে আপনাদের যে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ট্রাস্ট, নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডা. রনদা প্রসাদ সরকার।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেল ৫টার দিকে নগরকান্দা কেন্দ্রীয় কালীমন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরকান্দা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোটপার চত্বর ঘুরে আবার বাজার কেন্দ্রীয় কালি মন্দিরে এসে শেষ হয়।শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাক-ঢোল, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এবারের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাঁর বাণী ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত

উৎসবকে কেন্দ্র করে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ী এলাকায় দিনব্যাপী ছিল উৎসবের আমেজ। বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। নগরকান্দা বাজার মন্দির কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন ট্রাস্ট, পৌর ও উপজেলা শাখা, নগরকান্দা, ফরিদপুর যৌথভাবে এ মঙ্গল শোভাযাত্রা ও জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে।

আরও পড়ুনঃ  জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার