Dhaka ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক

মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৫ সময় দেখুন

শেখ রাফসান মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ৭নং ওয়ার্ডের ঠোটা এলাকার ব্রাক কর্তৃক প্রতিষ্ঠিত ‘আদর্শ গ্রাম’টি বর্তমানে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন থাকায় সেটি এখন যাতায়াতের অযোগ্য। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শ্যালা নদীর জোয়ারের পানি কিংবা অতিরিক্ত বৃষ্টিতে সড়কটি সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় পুরো এলাকাবাসী এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডবে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নামমাত্র কিছু সংস্কার কাজ করলেও তা দীর্ঘ মেয়াদি কার্যকর হয়নি। এরপর থেকে স্থানীয় জন প্রতিনিধি কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর কোন টেকসই পদক্ষেপ নিতে দেখা যায়নি। যোগাযোগ ব্যবস্থার এই ভয়াবহ অবস্থার কারণে মোংলা বন্দরের অন্তর্ভুক্ত জয়মনির ঠোটার একমাত্র ঘাটটিও বর্তমানে পুরোপুরি অকেজো ও পরিত্যক্ত হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় , জয়মনি বাজার সংলগ্ন এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। রাস্তাটি জোয়ারের পানিতে ডুবে থাকায় প্রতিদিন ছাত্র/ছাত্রী কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক অভিভাবকই দুর্ঘটনার ভয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন প্রায়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

এ বিষয়ে স্থানীয় ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ার কারণে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন ছাত্রছাত্রী স্কুল ও মাদ্রাসায় আসতে পারছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর দ্রুত একটা ব্যবস্থা করা হোক। স্থানীয় বাসিন্দা কারিমুল ইসলাম এর অভিযোগ, মাত্র ৫০০ মিটার সড়কের এই বেহাল দশার কারণে কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়েছে। জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকশত পরিবার। এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি টেকসইভাবে সংস্কার এবং উঁচু করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয় স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার বলেন”এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে রাস্তাটি সম্পুর্ন রোডস এন্ড হাইওয়ের আন্ডারে এখানে আমরা জনপ্রতিনিধি আমাদের কোন ভূমিকা রাখতে পারতেছি না।রোডস এন্ড হাইওয়ে যদি এই কাজটা অতি দ্রুত করে তাহলে আমরা উপকৃত হবো।

আরও পড়ুনঃ  মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আপডেটের সময়: ০৬:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ৭নং ওয়ার্ডের ঠোটা এলাকার ব্রাক কর্তৃক প্রতিষ্ঠিত ‘আদর্শ গ্রাম’টি বর্তমানে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন থাকায় সেটি এখন যাতায়াতের অযোগ্য। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শ্যালা নদীর জোয়ারের পানি কিংবা অতিরিক্ত বৃষ্টিতে সড়কটি সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় পুরো এলাকাবাসী এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডবে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নামমাত্র কিছু সংস্কার কাজ করলেও তা দীর্ঘ মেয়াদি কার্যকর হয়নি। এরপর থেকে স্থানীয় জন প্রতিনিধি কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর কোন টেকসই পদক্ষেপ নিতে দেখা যায়নি। যোগাযোগ ব্যবস্থার এই ভয়াবহ অবস্থার কারণে মোংলা বন্দরের অন্তর্ভুক্ত জয়মনির ঠোটার একমাত্র ঘাটটিও বর্তমানে পুরোপুরি অকেজো ও পরিত্যক্ত হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় , জয়মনি বাজার সংলগ্ন এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। রাস্তাটি জোয়ারের পানিতে ডুবে থাকায় প্রতিদিন ছাত্র/ছাত্রী কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক অভিভাবকই দুর্ঘটনার ভয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন প্রায়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

এ বিষয়ে স্থানীয় ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ার কারণে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন ছাত্রছাত্রী স্কুল ও মাদ্রাসায় আসতে পারছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর দ্রুত একটা ব্যবস্থা করা হোক। স্থানীয় বাসিন্দা কারিমুল ইসলাম এর অভিযোগ, মাত্র ৫০০ মিটার সড়কের এই বেহাল দশার কারণে কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়েছে। জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকশত পরিবার। এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি টেকসইভাবে সংস্কার এবং উঁচু করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয় স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার বলেন”এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে রাস্তাটি সম্পুর্ন রোডস এন্ড হাইওয়ের আন্ডারে এখানে আমরা জনপ্রতিনিধি আমাদের কোন ভূমিকা রাখতে পারতেছি না।রোডস এন্ড হাইওয়ে যদি এই কাজটা অতি দ্রুত করে তাহলে আমরা উপকৃত হবো।

আরও পড়ুনঃ  শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী