Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, মৎস্য দপ্তরের কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য দপ্তরের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশিথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রশিদ মামুন (৪১) ও আজিমুদ্দিন (৪৫)। অপরজন চক উদয়নরায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)।

আরও পড়ুনঃ  লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার ৬ মোবাইল জব্দ

 

গ্রেপ্তারকৃত পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসত। রোববার রাতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে তথ্য দিতে অপারগতা, এলডিডিপি প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, আহত ২, ছুটি ঘোষণা ৪১ কারখানায়
Tag :
জনপ্রিয় পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, মৎস্য দপ্তরের কর্মচারীসহ গ্রেপ্তার ১০

আপডেটের সময়: ০৩:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য দপ্তরের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশিথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রশিদ মামুন (৪১) ও আজিমুদ্দিন (৪৫)। অপরজন চক উদয়নরায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)।

আরও পড়ুনঃ  শুকনো মৌসুমে নাব্য সংকট বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট

 

গ্রেপ্তারকৃত পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসত। রোববার রাতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষে ২০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৪টিতে কর্মবিরতি

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড