Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চালের মান নিয়ে প্রশ্ন: সরকারি চালের ভাত কেন বিকেলেই নষ্ট হচ্ছে? নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনের পালিয়ে যাওয়ার কথাও পুলিশ সুত্রে জানা যায়। পুলিশের সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মাদারগঞ্জ থানাধীন ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সুত্রে আরও জানা যায়, আটকরা হলেন_ মাদারগঞ্জের মহিষবাথান এলাকার মো. নজরুল ইসলাম (৩৫), চঞ্চল মিয়া (২৮) ও ওমর ফারুক (৩২)। এ ছাড়াও মো. ফয়সাল মিয়া (২০) নামে আরও একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ২৭ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং স্থানীয় রাজনৈতিক নেতা রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পুলিশ সুত্রে এটাও জানা যায় যে, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে অভিযুক্তরা দাবি করেছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার, জব্দতালিকা প্রস্তুত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২৬) দুপুরের পর, তাদেরকে জামালপুর জেল-হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ উল্লেখ করেছেন। সর্বশেষ মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, আমাদের এই দেশকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক

আপডেটের সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনের পালিয়ে যাওয়ার কথাও পুলিশ সুত্রে জানা যায়। পুলিশের সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মাদারগঞ্জ থানাধীন ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সুত্রে আরও জানা যায়, আটকরা হলেন_ মাদারগঞ্জের মহিষবাথান এলাকার মো. নজরুল ইসলাম (৩৫), চঞ্চল মিয়া (২৮) ও ওমর ফারুক (৩২)। এ ছাড়াও মো. ফয়সাল মিয়া (২০) নামে আরও একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ২৭ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং স্থানীয় রাজনৈতিক নেতা রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার