Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ যুবক দগ্ধ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মাদক প্রতিরোধে মির্জাপুরে সমাবেশ বনপাড়া বাইপাসের পরিবহন বিরোধের শান্তিপূর্ণ সমাধান লক্ষ্মীপুরে সাংবাদিকতার নতুন দিগন্তে চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন

মাদক মামলার সাক্ষীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ যুবক দগ্ধ

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাদক মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে মো. পাখি (৩৮) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মামলার এক আসামির বিরুদ্ধে। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক নারীও আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামে হাবিবের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত পাখি কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত নারী হাজেরা বেগম (৬০) পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পাখির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন পাখি। পুকুরিয়া এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) পেট্রোলভর্তি একটি বোতলে আগুন ধরিয়ে তাঁর দিকে ছুড়ে দেন বলে অভিযোগ। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা, ৪ মামলায় জরিমানা

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় বদলগাছী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ১০(ক) ধারায় মামলা করা হয়। গ্রেপ্তারের পর প্রায় ১০ দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে বের হওয়ার পর তাঁদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, টুটুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ, হামলার উদ্দেশ্য ও সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক মামলার সাক্ষীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ যুবক দগ্ধ

মাদক মামলার সাক্ষীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ যুবক দগ্ধ

আপডেটের সময়: ১১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাদক মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে মো. পাখি (৩৮) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মামলার এক আসামির বিরুদ্ধে। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক নারীও আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামে হাবিবের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত পাখি কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত নারী হাজেরা বেগম (৬০) পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পাখির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন পাখি। পুকুরিয়া এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) পেট্রোলভর্তি একটি বোতলে আগুন ধরিয়ে তাঁর দিকে ছুড়ে দেন বলে অভিযোগ। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় বদলগাছী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ১০(ক) ধারায় মামলা করা হয়। গ্রেপ্তারের পর প্রায় ১০ দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে বের হওয়ার পর তাঁদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, টুটুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ, হামলার উদ্দেশ্য ও সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  প্রধান শিক্ষক ছাড়াই চলছে রংপুরের প্রায় সাত শত প্রাথমিক বিদ্যালয়