Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে নারীসহ ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা, ৪ মামলায় জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৪ সময় দেখুন

ভিউ, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর শপিং মল ও দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরসভার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ না করে খোলা রাখার বিষয়টি নজরে আসে। পরে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
১৮(আগস্ট) মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এ সময় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত সময়ের পর দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
প্রশাসনের এমন অভিযানের ফলে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে আরও শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
Tag :
জনপ্রিয় পোস্ট

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা, ৪ মামলায় জরিমানা

আপডেটের সময়: ০১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ভিউ, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর শপিং মল ও দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরসভার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ না করে খোলা রাখার বিষয়টি নজরে আসে। পরে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
১৮(আগস্ট) মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এ সময় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত সময়ের পর দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
প্রশাসনের এমন অভিযানের ফলে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে আরও শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ​নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও পুরস্কার প্রদান