Dhaka ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের দুই মাস, লক্ষ্মীপুরে তিন বছরের বেশি কর্মরতদের বদলির দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা,পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের দাবি উঠেছে।ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের প্রায় দুই মাস অতিবাহিত হলেও লক্ষ্মীপুরে এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাপ্রত্যাশীরা। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।লক্ষ্মীপুর জেলায় পাঁচটি উপজেলা ভূমি অফিস,চারটি পৌর ভূমি অফিস এবং ৪২টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।উপজেলা পর্যায়ের ভূমি অফিসগুলো হলো—লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর।সেবাপ্রত্যাশীদের অভিযোগ,জেলার বিভিন্ন ভূমি অফিসে অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।তাঁদের মধ্যে অনেকেরই একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় পার হয়েছে।কারা কত বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পরিপত্রে কর্মকালভিত্তিক তালিকা তৈরির নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরির আশঙ্কা থাকে।এতে ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কাজে নিরপেক্ষতা,স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে।পরিপত্র অনুযায়ী, প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম,পদবি,বর্তমান কর্মস্থল,বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।এ ছাড়া তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

লক্ষ্মীপুরে বাস্তবায়নের অগ্রগতি জানতে চান সেবাপ্রত্যাশীরা
সেবাপ্রত্যাশীদের দাবি, লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলা ভূমি অফিস, চারটি পৌর ভূমি অফিস ও ৪২টি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদে বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ যাচাই করতে হবে।একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালনকারীদের তালিকা তৈরি করে পরিপত্র অনুযায়ী পর্যায়ক্রমে বদলির ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে একই উপজেলার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল পরিবর্তন করে দায়িত্ব পালনের ঘটনা দেখা যায়।অভিযোগ রয়েছে, কিছু দালাল সিন্ডিকেটের সদস্য তাঁদের সঙ্গে সখ্য গড়ে সাধারণ মানুষকে হয়রানি করে।ভুক্তভোগীরা অনেক সময় মুখ খুলতে চান না।কারণ, বদলি হলেও সংশ্লিষ্টরা ঘুরেফিরে একই উপজেলায় কর্মরত হয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন বলে তাঁদের আশঙ্কা।রায়পুর উপজেলার একাধিক ভুক্তভোগী জানান, কয়েকজন তহশিলদার ও অফিস সহায়ক চাকরিতে যোগদানের পর থেকেই রায়পুর উপজেলায় কর্মরত রয়েছেন।কয়েক দিনের জন্য অন্যত্র বদলি হলেও আবার রায়পুরে ফিরে আসেন।এ ছাড়া বেশ কয়েকজন প্রভাবশালী অফিস সহায়ক চাকরির শুরু থেকেই রায়পুর উপজেলায় কর্মরত রয়েছেন।ফলে তিন বছরের বেশি সময় পার হলেও তাঁদের বদলি না হওয়ায় ভূমি অফিসের সিন্ডিকেট ভাঙছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।রায়পুর উপজেলার ভূমিসেবা প্রত্যাশীদের দাবি, ভূমিসেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হলে রায়পুর উপজেলায় যেন তাঁদের পুনরায় পদায়ন করা না হয়। সেবাপ্রত্যাশীরা লক্ষ্মীপুর জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিপত্রের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ ও প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, জনস্বার্থে লক্ষ্মীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাল যাচাই করে তিন বছর বা তদূর্ধ্ব সময় একই কর্মস্থলে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  লালপুরে উত্তর বঙ্গের বৃহত্তর ৫৩৭তম কালীপূজা উদযাপন

এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোবার্তায় তাঁর কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান বলেন,ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী বদলির কাজ চলমান রয়েছে।অন্যদিকে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, মাত্র পরিপত্র জারি হয়েছে।বিষয়টি আমরা দেখছি।এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব বলেন, পরিপত্র জারি করা হয়েছে। জেলা প্রশাসক পর্যায়ক্রমে বদলির ব্যবস্থা করবেন।

আরও পড়ুনঃ  শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের দুই মাস, লক্ষ্মীপুরে তিন বছরের বেশি কর্মরতদের বদলির দাবি

আপডেটের সময়: ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা,পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের দাবি উঠেছে।ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের প্রায় দুই মাস অতিবাহিত হলেও লক্ষ্মীপুরে এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাপ্রত্যাশীরা। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।লক্ষ্মীপুর জেলায় পাঁচটি উপজেলা ভূমি অফিস,চারটি পৌর ভূমি অফিস এবং ৪২টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।উপজেলা পর্যায়ের ভূমি অফিসগুলো হলো—লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর।সেবাপ্রত্যাশীদের অভিযোগ,জেলার বিভিন্ন ভূমি অফিসে অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।তাঁদের মধ্যে অনেকেরই একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় পার হয়েছে।কারা কত বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ  নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি

পরিপত্রে কর্মকালভিত্তিক তালিকা তৈরির নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরির আশঙ্কা থাকে।এতে ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কাজে নিরপেক্ষতা,স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে।পরিপত্র অনুযায়ী, প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম,পদবি,বর্তমান কর্মস্থল,বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।এ ছাড়া তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

লক্ষ্মীপুরে বাস্তবায়নের অগ্রগতি জানতে চান সেবাপ্রত্যাশীরা
সেবাপ্রত্যাশীদের দাবি, লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলা ভূমি অফিস, চারটি পৌর ভূমি অফিস ও ৪২টি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদে বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ যাচাই করতে হবে।একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালনকারীদের তালিকা তৈরি করে পরিপত্র অনুযায়ী পর্যায়ক্রমে বদলির ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে একই উপজেলার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল পরিবর্তন করে দায়িত্ব পালনের ঘটনা দেখা যায়।অভিযোগ রয়েছে, কিছু দালাল সিন্ডিকেটের সদস্য তাঁদের সঙ্গে সখ্য গড়ে সাধারণ মানুষকে হয়রানি করে।ভুক্তভোগীরা অনেক সময় মুখ খুলতে চান না।কারণ, বদলি হলেও সংশ্লিষ্টরা ঘুরেফিরে একই উপজেলায় কর্মরত হয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন বলে তাঁদের আশঙ্কা।রায়পুর উপজেলার একাধিক ভুক্তভোগী জানান, কয়েকজন তহশিলদার ও অফিস সহায়ক চাকরিতে যোগদানের পর থেকেই রায়পুর উপজেলায় কর্মরত রয়েছেন।কয়েক দিনের জন্য অন্যত্র বদলি হলেও আবার রায়পুরে ফিরে আসেন।এ ছাড়া বেশ কয়েকজন প্রভাবশালী অফিস সহায়ক চাকরির শুরু থেকেই রায়পুর উপজেলায় কর্মরত রয়েছেন।ফলে তিন বছরের বেশি সময় পার হলেও তাঁদের বদলি না হওয়ায় ভূমি অফিসের সিন্ডিকেট ভাঙছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।রায়পুর উপজেলার ভূমিসেবা প্রত্যাশীদের দাবি, ভূমিসেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হলে রায়পুর উপজেলায় যেন তাঁদের পুনরায় পদায়ন করা না হয়। সেবাপ্রত্যাশীরা লক্ষ্মীপুর জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিপত্রের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ ও প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, জনস্বার্থে লক্ষ্মীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাল যাচাই করে তিন বছর বা তদূর্ধ্ব সময় একই কর্মস্থলে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোবার্তায় তাঁর কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান বলেন,ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী বদলির কাজ চলমান রয়েছে।অন্যদিকে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, মাত্র পরিপত্র জারি হয়েছে।বিষয়টি আমরা দেখছি।এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব বলেন, পরিপত্র জারি করা হয়েছে। জেলা প্রশাসক পর্যায়ক্রমে বদলির ব্যবস্থা করবেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন